চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মহেশখালীর পানের বাজারসব বন্ধ ঘোষণা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:০৭ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীর পানের বাজারগুলো বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত করোনা সংক্রমণরোধ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলমাম।

সভায় মহেশখালীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া উদ্বেগ প্রকাশ করা হয় এবং সংক্রমরোধে করণীয় সম্পর্কে সবার মতামত তুলে ধরা হয়।

এসময় মহেশখালীতে করোনা সংক্রমণের প্রধান কারণ হিসেবে বাইরে যাতায়াত করা পান ব্যবসায়ীদের চিহ্নিত করা হয়। বাইর থেকে বাজারে গিয়ে পান কিনতে বহু মানুষের সংস্পর্শে আসে পান ব্যবসায়ীরা। তাই করোনা সংক্রমণ আরো ছড়ানোর প্রধান উপলক্ষ হিসেবে পান বাজারকে চিহ্নিত করা হয়েছে। ফলে উপজেলা প্রশাসন সব পান বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিন্ধান্ত নেয়। তবে পান পচনশীল পণ্য হওয়ায়  বিক্রি বন্ধ রাখা যাবে না, তাই বাজার বন্ধ থাকলেও পান বিক্রির বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

এখন থেকে প্রশাসনই সরাসরি পান বিক্রি করবে। প্রতিটি পানচাষীর তালিকা তৈরির মাধ্যমে প্রশাসন পান সংগ্রহ করবে। সংগৃহীত পানগুলো সম্পূর্ণ প্রশাসনের উদ্যোগে বিক্রি করা হবে। চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকার পানের আড়তগুলো এবং ব্যবসায়ীদের সাথে সরাসরি এবং অনলাইনে যোগাযোগ করে নিরাপদ ব্যবস্থায় এসব পান রপ্তানি করা হবে।

এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলমাম বলেন, প্রতিটির চাষীর সাথে যোগাযোগ করে পান সংগ্রহ করা হবে। চাষীরা পানগুলো সাজিয়ে এলাকা ভিত্তিক নির্দিষ্ট জায়গায় রাখবে। সেখান থেকে নির্দিষ্ট লোকজন প্রশাসনের সরবরাহ করা গাড়ি দিয়ে বোঝাই করা হবে। পরে পানবোঝাই গাড়িগুলো জেলার সীমান্ত এলাকায় গিয়ে রপ্তানিকারকদের লোকজনকে বুঝিয়ে দেওয়া হবে। বিক্রিত পানের টাকা বিকাশসহ অন্যান্য সহজ মাধ্যমে পান ক্রেতাদের কাছে পৌঁছানো হবে।

Reneta

সভায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, করোনা মহেশখালী যেভাবে আক্রমণ করেছে তা অত্যন্ত আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপ যথাযথভাবে নিতে হবে। করোনা সংক্রমণ যেন আর না ঘটতে পারে তার জন্য একদম ছোট বিষয়টিকেও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রশাসন সেভাবে কাজ করবে; জনগণকেও নিজ নিজ উদ্যোগে করণীয় বাস্তবায়ন এবং সচেতন হতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসমহেশখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT