চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিন নিয়ে দ্রুতই সুখবর শোনাবে অক্সফোর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ন ১৬, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষণ নিয়ে দ্রুতই সুখবর আসছে বলে জানা গেছে। আইটিভির রাজনৈতিক সম্পাদক রবার্ট পেস্টন একটি সূত্রের বরাত দিয়ে বলেছেন, অ্যাস্ট্রাজেনেকায় লাইসেন্স দেওয়া এই ভ্যাকসিনটির বিষয়ে বৃহস্পতিবারও ঘোষণা দেওয়া হতে পারে।

সম্ভাব্য ভ্যাকসিনটি কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে কিনা তা নির্ধারণের জন্য এরই মধ্যে বৃহত্তর তৃতীয় পর্যায়ের মানব পরীক্ষায় রয়েছে, তবে এর প্রথম পর্যায়ের ফলাফলের প্রতিবেদন করতে পারেন। যেটা থেকে জানা যাবে, এটি নিরাপদ কিনা এবং এটির কোনও নিরাপদ প্রতিক্রিয়া রয়েছে কিনা তাও নির্ধারণ করা যাবে।

ভ্যাকসিনটি নিয়ে কর্মরতরা এই মাসে বলেছিলেন, তারা এখন পর্যন্ত পরীক্ষাগুলিতে যে প্রতিরোধক প্রতিক্রিয়া দেখেছে তাতে তারা উৎসাহিত এবং  জুলাইয়ের শেষের মধ্যে প্রথম ধাপের তথ্য প্রকাশের প্রত্যাশা ছিলো তাদের। ল্যানসেট মেডিক্যাল জার্নালে এসব তথ্য প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে লাখ লাখ মানুষের প্রাণ হরণকারী এবং বিশ্ব অর্থনীতিকে ধ্বংসকারী করোনা ভাইরাসকে রুখতে বিশ্বজুড়ে ১০০ টিরও বেশি ভ্যাকসিন তৈরি ও পরীক্ষা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী জুনে বলেছিলেন, অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক এই ভ্যাকসিন সম্ভবত বিশ্বের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে উন্নত।

সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে ভ্যাকসিন সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বর্তমানে অ্যাস্ট্রাজেনেকার শেয়ার ৫ শতাংশ বেশি লেনদেন হয়েছে। তবে ভ্যাকসিনের বিষয়ে এখনই তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Reneta

অক্সফোর্ড ইউনিভার্সিটি রয়টার্সকে জানিয়েছে, দলটি সায়েন্টিফিক জার্নাল থেকে প্রকাশনার তারিখ এবং সময় নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছিলো। তবে কখন প্রকাশ হবে তা তারা নিশ্চিত করতে পারেনি।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্সফোর্ডকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সরাসরি ফাইনাল: বাংলাদেশ-ভারত রাইজিং স্টার্স এশিয়া কাপ

ফেব্রুয়ারি ২২, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ২২, ২০২৬

শিক্ষার্থীদের নেতৃত্বে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের বিহসুদ জেলার গিরদি কাস গ্রামের একটি আবাসিক এলাকায় রাতভর পাকিস্তানি বিমান হামলার শিকারদের খুঁজছেন আফগানরা: ছবি এএফপি

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT