চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে, মৃত ৩ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ১৯, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

ভারতে চলমান অষ্টম সপ্তাহের লকডাউনের মধ্যে দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালো। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রাণ হারিয়েছে ৩ হাজারেরও বেশি মানুষ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সোমবার একদিনেই সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪,৯৭০ জন, আর মৃত্যু হয়েছে ১৩৪ জনের।

এখন পর্যন্ত করোনাভাইরাসের কারণে ভারতে মোট মৃত্যু হয়েছে ৩,১৬৩ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১,০১,১৩৯ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ভারতে এখন পর্যন্ত ৩৯,০০০ এরও বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন।

গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে প্রথম এই রোগটির প্রাদুর্ভাব ঘটে। পরবর্তীতে সেখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে মহামারী রূপে দেখা দেয় এই ভাইরাস।

Reneta

এই মহামারীর মোকাবিলায় ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন জারি করা হয়, বর্তমানে তার চতুর্থ ধাপ চলছে। তবে এখন লকডাউনের কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সংক্রমণ কম আছে এমন এলাকায় সামাজিক দূরত্ব রাখার নির্দিষ্ট নিয়ম মেনে বাস ও অটোসহ বিভিন্ন গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়েছে। ফলে খুবই অল্পসংখ্যক যাত্রী নিয়ে চলাচল করছে বিভিন্ন সরকারি-বেসরকারি বাস।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা মোকাবেলায় ভালো জায়গায় আছে ভারত। আন্তর্জাতিক হিসাবে যেখানে প্রতি এক লক্ষ লোকে গড়ে ৬০ জন করে করোনা আক্রান্ত, সেখানে ভারতে আক্রান্ত ৭.১ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ পর্যন্ত করোনা রোধে যেসব আক্রমণাত্মক এবং প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে ভালো ফল মিলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রান্তকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারতমৃত
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT