চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্ব অর্থনীতিতে ১২ ট্রিলিয়ন ডলার ক্ষতির পূর্বাভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ২৫, জুন ২০২০
অর্থনীতি
A A

করোনাভাইরাস এর কারণে বিশ্ব অর্থনীতিতে গভীর মন্দা এবং তা ধীর পুনরুদ্ধারের আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।

করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতি ১২ ট্রিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে বলে আভাস দিয়েছে আইএমএফের প্রধান অর্থনীতিবীদ গীতা গোপিনাথ।

এর আগে এপ্রিলে সংস্থাটির পক্ষ থেকে এক পূর্বাভাসে বলা হয়েছিল করোনার কারণে ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হবে। এখন তারা তা সংশোধন করে বলছে, করোনায় চলতি বছরে বিশ্ব অর্থনীতির সংকোচন হবে ৪ দশমিক ৯ শতাংশ।

Banglabid

বুধবার নতুন করে প্রকাশিত এক পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়।

এছাড়া আইএমএফ জানিয়েছে, ২০২১ সালে প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ থেকে নেমে ৫ দশমিক ৪ শতাংশে চলে আসতে পারে।

করোনা মহামারি পর অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক করে দিয়ে আইএমএফ জানিয়েছে, করোনায় সামাজিক দুরত্ব ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণের ফলে ক্রমাগত হতাশা বৃদ্ধি পাচ্ছে। করোনায় মোকাবিলায় বিভিন্নি দেশে লকডাউনের সময় বর্ধিত করছে ফলে প্রবৃদ্ধিতে বড় ধরণের প্রভাব ফেলছে।

Reneta

আইএমএফ বলছে, বিশ্বের ২০১৯ সালের অর্থনৈতিক অবস্থায় ফিরে আসতে আরও দুই বছর সময় লাগবে। সরকারগুলোকে তাদের ভঙ্গুর অর্থনীতির আর্থিক সহায়তা অপসারণের বিষয়ে সতর্ক হতে হবে।

তারা বলছে, করোনার কারণে চলতি অর্থবছরে বিশ্ব অর্থনীতিতে যে হারে মন্দা দেখা দেবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল, প্রথম ছয় মাসে প্রকৃত ক্ষতির পরিমাণ এর চেয়ে আরও অনেক বেশি। ধীরে ধীরে অর্থনীতির গতি ফিরবে।

বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আপডেটের জন্য ভার্চুয়াল প্রেস কনফারেন্সে গীতা গোপীনাথ বলেন, করোনার এই সময় উচ্চ পর্যায়ের অনিশ্চয়তাসহ উর্ধ্ব ও নিম্নমুখী ঝুঁকি দিয়ে ঘিরে রেখেছে। এ পরিস্থিতিতে উর্ধ্বমুখির ক্ষেত্রে কেবল ভালো সংবাদ হচ্ছে করোনার ভ্যাকসিন, চিকিৎসা দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হবে।

অন্যদিক থেকে, ভাইরাসের সংক্রমণ আরও বেড়ে গেলে আর্থিক সঙ্কট আরো বৃদ্ধি পেতে পারে।

গোপীনাথ বলেন, বর্তমান মন্দা ১৯৩০ এর দশকে বিশ্ব অর্থনৈতিক আয়ের প্রায় ১০ শতাংশ ক্ষতির সাথে তুলনা করা যায়।

আইএমএফ বলছে, বিশ্বের কোনো বৃহৎ অর্থনীতিই মহামারির থেকে রক্ষা পাবে না। সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের অর্থনীতিও চলতি বছর ৮ শতাংশ সংকুচিত হবে। এ ছাড়া শুধু ইউরো ব্যবহার করে, এমন দেশগুলোর সংকোচন হবে ১০ শতাংশের বেশি। যুক্তরাজ্যের অর্থনীতি সংকুচিত হবে ১০ দশমিক ২ শতাংশ। ফ্রান্সের বেলায় ১২ দশমিক ৫ শতাংশ ও ইতালির ক্ষেত্রে ১২ দশমিক ৮ শতাংশ সংকুচিত হতে পারে। জাপানের উৎপাদন ৫ দশমিক ৮ শতাংশ কম হবে। চীনের অর্থনীতি ১ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পারে।

এশিয়ার উদীয়মান ও উন্নয়নশীল দেশের মধ্যে ভারতের অর্থনীতি সাড়ে ৪ শতাংশ সংকুচিত হবে বলে জানিয়েছে আইএমএফ। আসিয়ান ফাইভভুক্ত (ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড) দেশগুলোর অর্থনীতি সংকুচিত হবে ২ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT