চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সারাবিশ্বে একদিনে আক্রান্ত ৫ লাখের বেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ন ২৯, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

সারাবিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখেরও বেশি মানুষ।  ওয়ার্ল্ডোমিটারের হিসেবে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৪ হাজারেরও বেশি মানুষ। এই সময়ে প্রাণ হারিয়েছে ৭ হাজার ১০৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের মোট সংখ্যা যুক্তরাষ্ট্রে ৯১ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ।  সবচেয়ে বেশি মৃতের সংখ্যাও যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৩৩ হাজার। ভারতে এই সংখ্যা ১ লাখ ২০ হাজার।

ইংল্যান্ডে দিনে ১ লাখ আক্রান্ত
ইংল্যান্ডে প্রতিদিন গড়ে ১ লাখ করে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।  লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, মহামারীর গতি বাড়ছে। প্রতি নয় দিনে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।  গবেষকদের মতে খুবই কঠিন পরিস্থিতি রয়েছে এবং কোনো একটা কিছুর পরিবর্তন আনার দরকার দেখা দিয়েছে।

ফ্রান্সে দ্বিতীয়দফায় জাতীয় লকডাউন
আবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় দফায় জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। বলেছেন, অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত এই লকডাউন অব্যাহত থাকবে।

শুক্রবার থেকে শুরু হওয়া এই লকডাউনে শুধু জরুরি প্রয়োজন ও চিকিৎসার কাজেই বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি মিলবে।

Reneta

জরুরি নয় এমন কিছু ব্যবসা যেমন রেস্টুরেন্ট ও বার বন্ধ থাকবে। তবে স্কুল ও ফ্যাক্টরি খোলা থাকবে।

দেশটিতে এপ্রিলের পরে এখন সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটছে। মঙ্গলবার একদিনেই ফ্রান্সে আক্রান্ত হয় ৩৩ হাজার মানুষ।

ম্যাক্রোঁ বলেন, দ্বিতীয় ঢেউ অবশ্যই প্রথমবারের থেকে অনেক কঠিন হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।  বর্তমানে সারাবিশ্বে ৪ কোটি ৪৭ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ১১ লাখ ৭৯ হাজার মানুষ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসফ্রান্সলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT