চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: প্লাজমা ব্যাংক উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠাদের প্লাজমা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উদ্বোধন হলো প্লাজমা ব্যাংক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন সভাঘর থেকে এ ব্যাংক উদ্বোধন করেন।

এনডিটিভি এ খবর জানিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা রোগীদের ১২ জন অন্য করোনা আক্রান্তদের জন্য নিজেদের প্লাজমা এই ব্যাংকে ডোনেট করেছেন। রাজ্যের স্বাস্থ্য দফতর কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমিউনোহেমাটোলজি বিভাগে ওই প্লাজমা দিয়ে একটি প্লাজমা ব্যাংক তৈরি করেছে।

Banglabid

এই প্লাজমা ব্যাংকটি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে প্রথম এবং ভারতের মধ্যে দ্বিতীয়। সম্প্রতি দিল্লির লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস ইনস্টিটিউট (আইএলবিএস) -এও একটি প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।

ভারতে কিছু হাসপাতালে কোভিড-১৯ রোগীদের প্লাজমা থেরাপি দেওয়া শুরু হয়েছে। প্লাজমা থেরাপিতে সুস্থ হয়ে উঠা মানুষদের রক্তে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা দিয়েই অন্য করোনা আক্রান্তদের চিকিৎসা করা হয়। যা সারাবিশ্বে অন্যতম কার্যকর পদ্ধতি বলে ইতিমধ্যে প্রমাণিত।

প্লাজমা সংগ্রহের জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালই রাজ্যের নোডাল কেন্দ্র হবে। রাজ্যে যে ১২ জন ব্যক্তি প্লাজমা দান করেছেন তাদের মধ্যে আছেন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা চিকিৎসক, পুলিশ এবং ছাত্র।

Reneta

পাশাপাশি বেলেঘাটা আইডি হাসপাতালে সংক্রামক রোগের চিকিৎসার সহায়তায় উৎকর্ষ কেন্দ্র গড়বে রাজ্য সরকার এমন ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

পুরো ভারতের মতো পশ্চিমবঙ্গেও বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৮৬১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২২,৯৮৭ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপ্লাজমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্দরবানে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ৬

পরবর্তী

‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলেই ঠুস’

পরবর্তী

'হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলেই ঠুস’

ভুতুড়ে বিল: ব্যর্থতার বোঝা ও মানুষের দুর্গতি আর কত?

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT