চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: প্রবাসবন্ধু কল সেন্টারের স্টেকহোল্ডারদের অনলাইন সভা

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৮:৪৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২০
প্রবাস সংবাদ
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাসের কারণে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কোভিট-১৯ এ আক্রান্ত হয়েছে। এরই মধ্যে প্রায় এক হাজার  প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুবরণ করেছেন।

দুঃসময়ে প্রবাসীদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাতৃভাষায় চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে গঠিত প্রবাসবন্ধু কল সেন্টার এর সৌদিআরব স্টেকহোল্ডারদের মতামত গ্রহণ এবং পরবর্তী করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশি।

Banglabid

সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি ২২ লক্ষ প্রবাসীর সেবা প্রদানের জন্য ফলপ্রসূ হবে এবং কাজ করবে। ডিজিটাল সেন্টার ৭টিতে হয়েছে আরোও ৯টিতে হবে। অ্যালামনাইনকেও এই সেবার সাথে যুক্ত করার প্রয়োজনীয়তা প্রকাশ করেন। তিনি প্রতি মাসে অন্ততত একবার সকলের মতামত গ্রহণের জন্য এরকম সভা আয়োজনের অনুরোধ জানা। তিনি সকলকে প্রবাসবন্ধু কল সেন্টারের সেবা প্রদান সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার অনুরোআধ জানান।

নাসির উদ্দিন সরকার কল সেন্টারটির অরো বেশি প্রচারণার জন্য সৌদি আরবের বড় কোম্পানীগুলো যেখানে অধিক সংখ্যক বাংলাদেশি শ্রমিকরা কাজ করেন সেখানে লিফলেট বিলি করার জন্য পরামর্শ প্রদান করেন। প্রচরণা বাড়ানোর জন্য স্থানীয় টিভি চ্যানেলগুলোকে ব্যবহার করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। দূতাবাসের একটি নিজস্ব ফেসবুক খুলে সেটার মাধ্যমে প্রচরণা করা যেতে পারে বলেও উল্লেখ করেন এবং ইউটিউব বা হোয়াটসআপ গ্রুপ, ইমো গ্রুপ গুলোর মাধ্যমেও প্রচরণা চালানোর পরামর্শ দেন।

সভায় সেবা প্রদানকারী ডাক্তারবৃন্দ তাদের মতামত এবং পরামর্শ উপস্থাপন করেন।

Reneta

তারা বলেন, সেবা প্রদান করার পদ্ধতিটা আরো সহজীকরণ করতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে একটি অ্যাপের মাধ্যমে যাতে তারা সহজে সেবা প্রদান করতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া দূতাবাসের পক্ষ থেকে ডাক্তারদের উৎসাহ প্রদান করে এমন কিছু পদক্ষেপ/কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। কল সেন্টারে সেবা প্রদান করার জন্য বাংলাদেশি ডাক্তারদেরও যুক্ত করার পরামর্শ দেন তারা।

সভায় উপস্থিত সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন, সৌদি আরব চ্যানেল আই এর প্রতিনিধি বলেন, প্রচারে আমরা পিছিয়ে আছি। প্রত্যাশা অনুযায়ী কল পাওয়ার জন্য অধিক প্রচারণার জন্য বাংলাদেশের প্রথম সারির স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচারণা প্রয়োজন।

সেবাগ্রহীতারা প্রবাসবন্ধু কল সেন্টার সম্পর্কে তাদের অভিমত, সমস্যা এবং মতামত উপস্থাপন করেন।

তারা জানান, সেবাটি পেতে তাদের কারো কারো একাধিকবার কল করতে এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অনেকেই আবার সহজেই সেবা নিয়েছেন। ঔষধ নেওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনাপত্র না থাকায় ঔষধ সংগ্রহ করতে সমস্যা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের অর্থমন্ত্রী ড. মোহাম্মদ আবুল হাসান, এটুআই, আইসিটি বিভাগের এর চীফ ই-গভর্ন্যান্স স্ট্র্যাটিজিস্ট ও প্রবাসবন্ধু কল সেন্টারের প্রধান সমন্বয়ক ফরহাদ জাহিদ শেখ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক নুরুন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভাটি সঞ্চালনা করেন এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট অশোক বিশ্বাস।

সৌদিআরবে বসবাসরত ২২ লাখ প্রবাসী বাংলাদেশীদের জরুরি স্বাস্থ্য পরামর্শ প্রদানে চালু করা হয় ‘প্রবাসবন্ধু কলসেন্টার। সৌদিআরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় এর সহযোগিতায় গত ২৯ এপ্রিল ২০২০ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণবোর্ড এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর এটুআই সহযোগিতায় যৌথভাবে উদ্বোধন করা হয়  প্রবাসবন্ধু কল সেন্টার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬

খাদ্যে ভেজাল: কোন লক্ষ্মণে সতর্ক হবেন?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোমে আটকে পড়া একজনের বয়ানে বিমানযাত্রীদের চরম দুর্দশা

আগস্ট ৯, ২০২৬

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT