চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নির্মাতা রাজের শারীরিক অবস্থার উন্নতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ন ১২, অক্টোবর ২০২০
বিনোদন
A A

নাটকের শুটিং করতে গিয়ে তাহসান খান ও তানজিন তিশা দুজনেই করোনা আক্রান্ত হওয়ার পর ওই নাটকের পরিচালক মোস্তফা কামাল রাজও করোনা আক্রান্ত হন। তাহসান-তিশা দুজনেই বাসা থেকে চিকিৎসা নিলেও নির্মাতা রাজের অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিন দিন আইসিইউ-তে চিকিৎসা নেয়ার পর রাজের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

সোমবার সকালে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে আনা হয়েছে। চ্যানেল আই অনালাইকে তথ্যগুলো দিয়েছেন রাজের সহকারী এবি রোকন।

তিনি বলেন, রাজ ভাইয়ের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সার্বক্ষণিক চিকিৎসকদের নজরে আছেন তিনি।

করোনা শনাক্ত হওয়ার পর শ্বাসকষ্ট শুরু হলে শুক্রবার নির্মাতা রাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা যায়, অক্সিজেন দেয়ার পর তার শারীরিক অনেকটাই উন্নতি হয়েছে। আবুবকর রোকন বলেন, বিপদ অনেকটাই কেটে গেছে। শরীরে অন্যান্য উপসর্গ রয়েছে। করোনা মুক্ত হওয়ার আগ পর্যন্ত তার চিকিৎসা চলবে। তিনি বলেন, সুস্থতা কামনায় রাজ ভাই সকলের কাছে দোয়া চেয়েছেন।

নাট্য নির্মাতা হিসেবে সুপরিচিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মোস্তফা সরয়ার ফারুকীর সহকারি হিসেবে কয়েক বছর কাজ করেছেন। এরপর মাইক, গ্রাজুয়েট, দেনমোহর, দোস্ত দুশমন, চিরকুমার সংঘ, বিবাহিত ব্যাচেলর, ফ্যামিলি ক্রাইসিসের মতো জনপ্রিয় নাটকের পরিচালক মোস্তফা কামাল রাজ। চলচ্চিত্র নির্মাণ করেও সুনাম অর্জন করেছেন তিনি। রাজের পরিচালনায় উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে প্রজাপতি, সম্রাট, যদি একদিন ইত্যাদি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাগ্রাজুয়েটচিরকুমার সংঘদেনমোহরদোস্ত দুশমনফ্যামিলি ক্রাইসিসবিবাহিত ব্যাচেলরমাইকমোস্তফা কামাল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মগবাজারের প্রবীণ নাঈমুদ্দিনের পাশে প্রধানমন্ত্রী

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT