চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে করোনায় প্রাণহানি সাড়ে ৪ হাজার ছাড়ালো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৮৩তম দিনে প্রাণহানির সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মারা গেছে আরও ৩৭ জন। আক্রান্ত শনাক্ত হয়েছে ২ হাজার ২০২ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ।

আরও বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫১৬ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

‘‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৯৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৬০ শতাংশ।

যারা মারা গেছেন তাদের পুরুষ ৩০ জন এবং নারী ৭ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৩,৫৩৪ জন পুরুষ ও নারী ৯৮২ জন। এদের মধ্যে বিশোর্দ্ধ ৩ জন, ত্রিশোর্ধ্ব দুই জন, চল্লিশোর্ধ্ব দুই জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন, ষাটোর্ধ্ব ২১ জন। ৩১ জন মারা গেছেন হাসপাতালে এবং ৬ জন বাসায়।’’

Reneta

মৃতদের ১৩ জন ঢাকা বিভাগে, ৬ জন চট্টগ্রাম বিভাগে, ২ জন রাজশাহী বিভাগে, ৩ জন খুলনা বিভাগে, ১ জন বরিশাল বিভাগে, ৪ জন সিলেট বিভাগে, ৭ জন রংপুর বিভাগে এবং ১ জন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৪৩৪ জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে নেয়া হয়েছে ৭৪ হাজার ৭৭০ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮৯৭ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৫৫ হাজার ৫৯৯ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৯ হাজার ১৭১ জন।

গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১ হাজার ৪৩৬ জনকে এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫ লাখ ৬ হাজার ৭৭১ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৯৫ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ২১০ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫১ হাজার ৫৬১ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২ কোটি ৭৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ কোটি ৯৩ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশের ইতিহাসের দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু হয়েছে গণপরিবহনও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT