চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৯২৮, মৃত ৫০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ২০, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৩৫তম দিনে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫০ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

ডা. নাসিমা বলেন: গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩২৯টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ।

তিনি বলেন: নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৯২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৬৮-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

তিনি আরও বলেন: গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯১৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন: গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ৩৫ জন এবং নারী ১৫ জন। এদের মধ্যে ০ থে‌কে ১০ বছ‌রের একজন, বিশোর্দ্ধ একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন, ষাটোর্ধ্ব ২০ জন, সত্তরোর্ধ্ব চারজন এবং ৮০ বছরের বেশি বয়সী তিনজন রয়েছেন। ৪২ জন মারা গেছেন হাসপাতালে এবং আটজন বাসায়। মৃতদের ২১ জন ঢাকা বিভাগে, ১০ জন খুলনা বিভাগে, ৫ জন রাজশাহী বিভাগে, সিলেটে তিনজন, চট্টগ্রাম বিভাগে সাতজন, বরিশাল ও রংপুর বিভাগে দুইজন করে। মোট মৃত্যুবরণ করেছেন পুরুষ ২১০৪ জন ও নারী ৫৬৪ জন।

Reneta

তিনি জানান: গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৮২৩ জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে নেয়া হয়েছে ৪২ হাজার ৯৭০ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০২ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ২৪ হাজার ৩৫৮ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৮ হাজার ৬১২ জন।

গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে দুই হাজার ৪৮৪ জনকে এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৪ লাখ ১২ হাজার ৪৮১ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৯০৬ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন তিন লাখ ৫৩ হাজার ৪৯ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৯ হাজার ৪৩২ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৯ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৭ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশের ইতিহাসের দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু হয়েছে গণপরিবহনও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য বুলেটিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

পদত্যাগ করলেন এনএসসি কোটায় বিসিবিতে আসা পরিচালক ইয়াসির

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT