চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নওগাঁয় প্রথমবারের মতো আক্রান্ত শনাক্ত

ইমরুল কায়েসইমরুল কায়েস
১:৩২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, নওগাঁ
A A
করোনাভাইরাস

নওগাঁয় প্রথমবারের মতো একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত শনাক্ত ওই নারী রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা।

নওগাঁর সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত ওই সেবিকা স্বপরিবারে রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে সরকারী বাসায় বসবাস করছেন। বৃহস্পতিবার রাতে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন জানিয়েছেন, ওই সেবিকা জ্বর-সর্দিতে আক্রান্ত ছিলেন। এ অবস্থায় গত মঙ্গলবার তার নমুনাসহ ওই হাসপাতালের একাধিক সেবিকার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে প্রতিবেদন হাতে পেলে তার শরীরে করোনা আক্রান্তের বিষয়টি জানা যায়। তবে ধারণা করা হচ্ছে যে ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা কুমিল্লা থেকে আগত শিশুদের হাসপাতালে এনে টিকা দেওয়ার সময় সেই সব শিশুর করোনা আক্রান্ত অভিভাবকদের সংস্পর্শে হয়তো তিনি আক্রান্ত হতে পারেন।

তিনি জানান, আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়ার পরে ওই সেবিকার সংস্পর্শে আসা সহকর্মী, পরিবারের সদস্য ও অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেবিকার আবাসস্থলসহ বেশ কয়েকটি বাসভবন লকডাউন করা হয়েছে। এছাড়া হাসপাতালের রেজিষ্ট্রার অনুসন্ধান করে আক্রান্ত মূল রোগীকে খোঁজা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসনওগাঁ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে ৮৬ শতাংশ শিশু শারীরিক শাস্তির শিকার

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ২০, ২০২৬

জয়ে সিরিজ শুরু করতে ২০৬ চাই বাংলাদেশের

এপ্রিল ২০, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪১

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT