করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ৩৯ হাজার ৮৬০, মৃত ৩১৩২
স্বাস্থ্য মন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২১৯৯ জনের কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এর ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৯,৮৬০ জনে। শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২১ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩২ জনে। নতুন সুস্থ হয়েছে ১১১৭ জন। মোট সুস্থ ১,৩৬,২৫৩ জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






