চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দুর্ভিক্ষ মোকাবেলায়ও সতর্ক থাকতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৩:৪৪ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস দিন দিন কল্পনাতীত পরিস্থিতি তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই পরিস্থিতি বিদ্যমান। করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান এই যুদ্ধের মধ্যেই আরেক শঙ্কার বিষয়ে সতর্ক করলো জাতিসংঘ।

করোনাভাইরাসে যতো মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছে, দুর্ভিক্ষের কারণে তার দ্বিগুণ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ব বড় রকমের দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাপী ক্ষুধা বেড়ে যাবে। আর এই মন্দায় ভুগতে থাকা সংখ্যাটি ১৩৫ মিলিয়ন থেকে ২৫০ মিলিয়নেরও বেশি হয়ে যেতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এর আগে একই শঙ্কার কথা জানিয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণ থেকে শুরু করে প্রায়ই তিনি এ বিষয়ে জনসাধারণসহ সংশ্লিষ্টদের সতর্ক করছেন। এক ইঞ্চি কৃষিজমিও যেন অনাবাদী না থাকে সেই বিষয়ে তিনি তাগাদা দিয়েছেন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই তথ্য তুলে ধরে বলছে, বিভিন্ন যুদ্ধ-সংঘাত, অর্থনৈতিক সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ১০ দেশ বেশি ঝুঁকিতে রয়েছে। এ তালিকায় বাংলাদেশ না থাকলেও রয়েছে ইয়েমেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, নাইজেরিয়া এবং হাইতি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপের কথা জানিয়েছেন তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কৃষকের দুর্ভোগ লাঘবে ছাত্রলীগসহ যেসব সংগঠনের নেতাকর্মী এবং ব্যক্তিপর্যায়ে যারা ধান ঘরে তুলতে সহযোগিতা করছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই।

বিশ্ব মহামন্দার আশঙ্কা করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান বলেছেন, বিপর্যয় এড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। বিশ্বকে বুদ্ধি ও কৌশলের সঙ্গে কাজ করতে হবে এবং দ্রুত কাজ করতে হবে। সত্যি আমাদের হাতে কোনো সময় নেই। আমি বিশ্বাস করি যে, আমরা দক্ষতা ও বুদ্ধির সঙ্গে সম্মিলিত উপায়ে কোভিড-১৯ মহামারীর কারণে যেন খাদ্য সংকট না হয়, তা নিশ্চিত করতে পারি।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধানের এ বক্তব্য খুবই যৌক্তিক। মহামারী মোকাবেলার সাথে সাথে এ বক্তব্যকেও যথাযথ গুরুত্বের সঙ্গে আমলে নিতে হবে। এজন্য খাদ্য সংকট ও দুর্ভিক্ষ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে কোনো কৃষিজমি অনাবাদী না রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসদুর্ভিক্ষমহামারীসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT