চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দুটি ওষুধ প্রয়োগে কানাডায় পরীক্ষামূলক চিকিৎসা শুরু

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:০৪ পূর্বাহ্ন ২২, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A

এন্টিবায়োটিক এজিথ্রোমাইসিন এবং ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন সেবনের মাধ্যমে করোনা ভাইরাসের রোগীকে সারিয়ে তোলা যায় কী না, তার আনুষ্ঠানিক পরীক্ষা শুরু করেছে কানাডা। মঙ্গলবার থেকে হ্যামিল্টনে এই পরীক্ষা শুরু হয়েছে।

হেলথ কানাডা এ ক্লিনিক্যাল টেস্টের অনুমোদন দিয়েছে।

হ্যামিল্টনের বিভিন্ন হাসপাতালে ৫০০ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে পরীক্ষার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নিজেদের বাড়িতে রেখে আরো ১ হাজার রোগীকে এই পরীক্ষার আওতায় চিকিৎসা দেয়া হবে।

গবেষক দলের অন্যতম ড. সোনিয়া আনন্দ মঙ্গলবার প্রথম রোগীকে এই ওষুধ সেবন করতে দিয়ে এক টুইট বার্তায় উচ্ছাস প্রকাশ করেন।

ম্যাকমাস্টার ইউনিভার্সিটির পপুলেশন হেলথ রিসার্চ ইন্সটিটিউট এবং হ্যামিল্টন হেলথ সায়েন্স সম্মিলিতভাবে এ ক্লিনিক্যাল টেস্ট শুরু করেছে।

জানা গেছে, ৫০০ জন আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে এবং ১০০০ জনকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হবে। দ্বৈব চয়নের ভিত্তিতে এই রোগীদের মধ্য থেকে কাউকে এই ওষুধের মিশ্রণ এবং কাউকে থেরাপি দিয়ে দিয়ে চিকিৎসা করা হবে। গবেষকরা দেখবেন কোন প্রক্রিয়াটি কার্যকর এবং নিরাপদ।

Reneta

এই উদ্যোগের প্রধান গবেষক ড. এমিলি বেইলি টরন্টো স্টারকে বলেছেন, এই ওষুধটি কাজ করে কি না সেটি আমরা দেখতে চাই। ওষুধটি যদি আসলেই কোনো কাজ না করে সেটিও আমাদের নিশ্চিত হতে হবে যাতে নতুন কোনো সমাধানের দিকে আমরা মনোযোগি হতে পারি।

বিশ্বের ১০টি দেশের গবেষকরা এই ক্লিনিক্যাল টেষ্টের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।

কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৪২২ এবং মারা গেছে ১ হাজার ৮৩৪ জন। এছাড়া করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৩ হাজার ১৮৮ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক লাফে বাড়লো এলপিজি’র দাম

এক লাফে বাড়লো এলপিজি’র দাম

এপ্রিল ৩, ২০২৬
নিহত মো. অন্তর, ছবি: সংগৃহীত।

তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদে ১ হাজার বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি উন্মোচন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT