চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মহামারির জেরে বিশ্বজুড়েই মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। উন্নয়নশীল দেশগুলো যেন সেটা সামাল দিতে পারে এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, সে জন্য তাদের ঋণ মওকুফ করার আহ্বান জানিয়েছেন প্রায় ১০০টির বেশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

যে সকল দেশের অর্থনীতি খুবই দুর্বল এবং করোনার ধাক্কা সামাল দিতে বেগ পেতে হতে পারে সে সকল দেশগুলোকে এ সুবিধার আওতায় আনতে বলেছে তারা।

অক্সফাম এবং অ্যাকশন এইডসহ বিশ্বের প্রধান দাতা ও সাহায্য সংস্থাগুলো এ বছরের জন্য প্রায় ২৫ বিলিয়ন ডলার ঋণ মওকুফের আহ্বান জানায়।তারা এ বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের কাছে এবং প্রধান কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি দিয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও একই আহ্বান জানিয়েছে।

বিশ্বের বৃহত্তম এবং দ্রুত বর্ধমান অর্থনীতি জোট জি -২০ গ্রুপের বৈঠকের একদিন আগে এই আহ্বান জানানো হয়েছে।

লন্ডন ভিত্তিক একটি চ্যারিটি সংস্থা এ নিয়ে জোর ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। ক্যাম্পেইন পরিচালক সারা-জেইন ক্লিফটন বলেছেন, ‘উন্নয়নশীল দেশগুলি মারাত্মক অর্থনৈতিক ধাক্কার মুখোমুখি হতে যাচ্ছে এবং একই সাথে জরুরি স্বাস্থ্য জরুরী অবস্থার মুখোমুখি হতে হবে।’

এ অবস্থায় আইএমএফ এবং বিশ্বব্যাংক দেশগুলোর ঋণ মওকুফ করে দেয়ায় তারা কিছুটা হলেও ধাক্কা সামলে নিতে পারবে বলে মনে করেন তারা। বৈশ্বিক মহামারি আকার ধারণ করায় বর্তমানে তা পুরো বিশ্বের জন্যই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গণস্বাস্থ্য বা জননিরাপত্তার ইস্যু তো রয়েছেই, প্রাণঘাতী এ ভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতিও এখন ভয়াবহ সংকটের মুখে।

Reneta

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সাড়ে ১৩ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৭৪ হাজারের ওপরে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের হার গত পাঁচ সপ্তাহে গুণিতক হারে বেড়েছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ দেশগুলোয় করোনাভাইরাস শনাক্তকরণ, আক্রান্তদের আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসা নিশ্চিতকরণ, আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিতকরণে এসব দেশকে সংগঠিত করে তোলার ওপর বাড়তি গুরুত্ব দিতে বলেছেন সংস্থা গুলো। সীমিত সম্পদ নিয়েই অনেক দেশ এসব পদক্ষেপ কার্যকরের চেষ্টা চালিয়ে যাওয়ায় তাদের প্রশংসা করা হয়েছে।

এ ছাড়া মহামারির রাশ টানতে অনেক দেশে জনগণের চলাচল সীমিত করা এবং তাদের ঘরে থাকার ওপর জোর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এসব পদক্ষেপ ভাইরাসের সংক্রমণ হ্রাসে সহায়তা করবে, তবে তাতে সবচেয়ে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর অনাকাঙ্ক্ষিত বিপর্যয় নেমে আসতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাঋণ মওকুফকরোনাভাইরাসদরিদ্র দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT