চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: জীবনের ঝুঁকির চেয়েও ‘ঈদ আনন্দ’ বড়?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৪৩ অপরাহ্ণ ২৭, মে ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস দিন দিন যে দেশে তার ছোবল বাড়িয়ে চলছে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তা দৃশ্যমান। দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৮১তম দিনে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৬৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আর আক্রান্তদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে।

তবে শনাক্ত ও মৃত্যুর হার উর্ধ্বমুখী হলেও সচেতনতার হার নিম্নমুখী। চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে এমনটাই দেখা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়: ‘‘মহামারি করোনাভাইরাসের কারণে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ঈদ আনন্দে মেতে উঠেছে মানুষ, উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধির বালাই নেই। কোনো রকম সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ঈদ আনন্দে মেতে উঠেছেন দর্শণার্থীরা।

যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গরিলাবাড়ী এলাকায় বাদ্যযন্ত্র বাজিয়ে একদল মানুষের উপস্থিতির দৃশ্য দেখে বুঝে ওঠার উপায় নেই দেশে করোনাকাল চলছে। যমুনা নৌ পুলিশের দাবি, এসব দর্শণার্থীদের বারবার সতর্ক করলেও তারা স্বাস্থ্যবিধি মানছেন না।’’

কোভিড-১৯ এর দুর্যোগকালে এমন সংবাদে শঙ্কা বাড়ে। বিশ্বব্যাপী যখন লাখ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং মারা যাচ্ছেন, তখন এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য ও সমর্থনযোগ্য নয়। তবে এর আগেও এসবের তোয়াক্কা না করা ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়ের দৃশ্যও আমাদের দেখতে হয়েছে। এর ফলে বাধ্য হয়ে শর্তসাপেক্ষে দোকানপাট খোলার পরও তা আবার বন্ধ করতে হয়েছে। এখন ঈদের পরও একই দৃশ্যের অবতারণা হয়েছে।

টাঙ্গাইলের যমুনা পাড়ের এ সংবাদটি একটি উদাহরণ। দেশের অনেক জায়গায়ই এমন অনাকাঙ্খিত জনসমাগম হয়েছে। এমন অসচেতনতা আমাদের কোন দিকে নিয়ে যাবে তা ভাবতেও গা শিউরে ওঠার কথা। অথচ জনসমাগম করা মানুষের মধ্যে যেন সেসবের বালাই নেই। প্রধানমন্ত্রীও বারবার সাধারণ জনগণকে সচেতন হওয়ার কথা বলছেন। চিকিৎসকরাও একই আহ্বান জানাচ্ছেন নিরাপত্তার কথা বিবেচনায়। তাই এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের সামনে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে আমরা সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT