চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চীনে মৃতদের জন্য তিন মিনিট নীরবতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের  প্রতি শ্রদ্ধা জানাতে তিন মিনিট নীরবতা পালন করছে চীন। কোভিড-১৯ এ প্রাণ হারানো ৩৩০০ মানুষের সম্মানে শনিবার শোক দিবস পালন করে দেশটি।

স্থানীয় সময় সকাল দশটায় দেশব্যাপী তিন মিনিটের নীরবতা পালন করে। কার, ট্রেন ও জাহাজের কোনো হর্ন এসময় বাজানো হয়নি। পতাকাও ছিলো অর্ধনমিত।

চীন সরকারের পক্ষ থেকে বলা হয়, এর মধ্য দিয়ে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়া ১৪ স্বাস্থ্যকর্মীর প্রতিও আমরা সম্মান জানানোর সুযোগ পেয়েছি।

তাদের মধ্যে প্রথম এই রোগ সম্পর্কে সতর্ক করতে গিয়ে কর্তৃপক্ষের কাছে লাঞ্ছিত হওয়া ডাক্তার লি ওয়েনলিয়াংও আছেন। যিনি নিজেও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রাণ হারান।

করোনাভাইরাসে আক্রান্তদের সেবাপ্রদানকারী এক চীনা নার্স বলেন, আমাদের যেসব সহকর্মী ও রোগী প্রাণ হারিয়েছে তাদের জন্য দুঃখ অনুভব করছি।

বুকে সাদা গোলাপ পরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্যান্য সরকারি কর্মকর্তারা বেইজিংয়ে তাদের নীরব সম্মান প্রদর্শন করেন।

Reneta

শনিবারের এই আয়োজনটি চীনাদের বার্ষিক কিংমিং উৎসবের সাথে মিলে যায়, সেখানে লক্ষ লক্ষ চীনা পরিবার তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানায়। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসও সম্মান প্রদর্শন করে তাদের পতাকা অর্ধনমিত রাখে।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। এরপর তা ধীরে ধীরে এশিয়া ও ইউরোপ ছাড়িয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

শনিবার পর্যন্ত সারা বিশ্বে প্রায় ১১ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে প্রায় ৬০ হাজার মানুষ। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লক্ষাধিক ব্যক্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসচীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ‘ফুড ফান্ড’ চালু করেছেন ডিক্যাপ্রিও

পরবর্তী

কথাবার্তার মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস

পরবর্তী

কথাবার্তার মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস

নাসের মাহমুদের সঙ্গে আমার কাচ্চি বিরিয়ানি খাওয়ার স্মৃতি এবং...

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT