চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চীনা বিজ্ঞানীদের কার্যকর ওষুধ আবিষ্কারের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৯, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভ্যাকসিন ছাড়াই শুধু ওষুধ প্রয়োগের মাধ্যমে বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া করোনাভাইরাস দূর করা সম্ভব বলে জানিয়েছেন চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী।

এই ওষুধটি প্রাণিদের ওপর প্রয়োগে ইতোমধ্যে সাফল্য পেয়েছে। এই বছরের শেষ নাগাদ ওষুধটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে।

গবেষকদের তথ্য মতে, এই ওষুধটি করোনাভাইরাস আক্রান্ত রোগীকে দ্রুত সময়ে সুস্থ করা ছাড়াও স্বল্প সময়ের জন্য এই ভাইরাস থেকে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। ভাইরাসের সংক্রামক সেল প্রতিরোধে এই ওষুধটি শরীরের নিরপেক্ষ অ্যান্টিবডিগুলোকে ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে।

পিকিং ইউনিভার্সিটির বেইজিং অ্যাডভান্সড ইনোভেশন সেন্টার ফর জিনোমিক্সের পরিচালক সাননি জি বলেন, ‘আমরা যখন সংক্রমিত ইঁদুরগুলোকে নিরপেক্ষ অ্যান্টিবডিগুলো দিয়েছিলাম, এর পাঁচ দিন পর ভাইরাল লোডটির ২৫০০ ফ্যাক্টর হ্রাস পেয়েছে। এর অর্থ এই সম্ভাব্য ওষুধের চিকিৎসা ক্ষমতা রয়েছে।’

তিনি বলেন, ‘ইমিউনোলজি বা ভাইরোলজির তুলনায় আমাদের একক সেল জিনোমিক্স নিয়ে অভিজ্ঞতা ছিল। আমরা যখন বুঝতে পেরেছিলাম যে এককোষের জিনোমিক পদ্ধতি কার্যকরভাবে নিরপেক্ষ অ্যান্টিবডি খুঁজে পেতে পারে তখন আমরা শিহরিত হয়েছিলাম। এরপর থেকেই দিন-রাত করে আমাদের বিশেষজ্ঞরা নিরপেক্ষ অ্যান্টিবডির সন্ধান করছে।’

তিনি আরও বলেন, ‘কোনো ভ্যাকসিন ছাড়াই একটি কার্যকর ওষুধ দিয়ে আমরা মহামারী বন্ধ করতে সক্ষম হবো।’

Reneta

তবে গত সপ্তাহে চীন পাঁচ ধরণের ভ্যাকসিন তৈরি করে মানুষের শরীরে পরীক্ষামূলক কাজ শুরু করেছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্তক করে বলে দিয়েছে করোনা প্রতিরোধে ভ্যাকসিন আসতে ১২ থেকে ১৮ মাস লেগে যেতে পারে বলে জানিয়েছে।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ২০ হাজার ১৩৭ জন।এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে ৪৮ লাখ ৯১ হাজার ৪১৯ জনের শরীরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিজ্ঞানীভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT