চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: গোপালগঞ্জে মোড়ে মোড়ে চেকপোস্ট, সেনা টহল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২০
গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল:
রাতারাতি বদলে গেছে গোপালগঞ্জের চিত্র। করোনাভাইরাস আক্রান্তের ভয় উপেক্ষা করে পেটের তাগিদে বেশ কয়েকদিন ধরে নানান পেশার মানুষ ঘর থেকে বের হলেও বৃহস্পতিবার রাস্তা-ঘাটের চিত্র ছিল একবারেই ব্যতিক্রম।

দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার হতে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আইএসপিআরের পূর্ব ঘোষণা পর সকাল থেকেই গোটা জেলার চিত্র বদলে যায়।

সেনাবাহিনীর গোপালগঞ্জ জেলা শহর ছাড়াও মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা শহরগুলোতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে টহল দিতে দেখা গেছে। জরুরী কোনো কাজ ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। বিশেষ কাজে ঘর থেকে যারা বের হয়েছে তাদের সকলকে মাস্ক ব্যবহার করতে দেখা গেছে।

Banglabid

ঢাকা- খুলনা মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল সড়কে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংবাদিকদের জানিয়েছেন, সভা-সমাবেশ, ওয়াজ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে দোকানপাট, যানবাহন চলাচল সীমিত করা হয়েছে, মানুষকে পরিষ্কার পরিছন্নতা থাকতে বলা হয়েছে, করোনা আতংকের সুযোগে কেউ যাহাতে নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বাড়িয়ে না নেয় সেদিকে নজরদারী রাখতে বলা হয়েছে, ন্যায্য মূল্যের চেয়ে অধিক মূল্যে মালামাল বিক্রি করা হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Reneta

ফায়ার সার্ভিসের লোকজন গোপালগঞ্জ জেলা শহরের প্রতিটি হাট-বাজার, প্রধান প্রধান সড়কের পাশে এবং আশপাশের ভবনগুলো ছাড়াও গাছপালা ও হাসপাতাল এলাকা ওষুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছে। ওষুধ দিয়ে প্রতিটি সড়কের আশপাশের এলাকা ধোয়ার পাশাপাশি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তার পাশের ভবন ও আশপাশের এলাকায় ওষুধ ছিটানোর কাজ চালিয়ে যাচ্ছে।

দরিদ্র লোকজনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি জেলার বাজার দর নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। জেলায় আগত প্রবাসীরা যাতে নিয়ম মাফিক হোম কোয়ারেন্টাইনে থাকে সে ব্যাপারেও জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

মুকসুদপুর উপজেলা ইউএনও মোসাম্মদ তাসলিমা আলী জানিয়েছেন, অন্যান্য দিন কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও আজ তা দেখা যায়নি। রাস্তায় লোকজনের সমাগমও চোখে পড়েনি। করোনা ভাইরাস আতংকে আতংকিত অধিকাংশ রোগীরা নিজের থেকেই হাসপাতাল ছেড়ে চলে গেছে। তবে, হাসপাতালে খোলা রয়েছে আইসোলেশন ওয়ার্ড। বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকার থেকে বরাদ্দকৃত খাদ্য স্বল্প আয়ের মানুষদের বাড়ী বাড়ী পৌঁছে দেয়া হচ্ছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ড. নিয়াজ মোহাম্মদ বলেন, গোপালগঞ্জ জেলায় এখনও পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে হোম কোয়ারেন্টাইনে থাকা ৫৬৪ জন মানুষ ঝুকিমুক্ত হয়েছে।

‘‘আজ বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ৩৪১ জন মানুষ হোম কোয়ারেন্টাইনে আছে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসসেনাবাহিনীর টহল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে ৬৪০ প্রবাসী করোনাভাইরাসের ঝুঁকিমুক্ত

পরবর্তী

করোনাভাইরাস: প্রথম দিনে ঢামেকে ৬ ব্যক্তির নমুনা পরীক্ষা

পরবর্তী
নারায়ণগঞ্জে

করোনাভাইরাস: প্রথম দিনে ঢামেকে ৬ ব্যক্তির নমুনা পরীক্ষা

বিমান বাহিনীতে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসায় কোর্স

সর্বশেষ

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT