চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: গত একদিনে বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যুর হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারি করোনাভাইরাসের এতোটা মাস চলে গেলেও থামার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।  দুদিন আগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হলেও গত একদিনে তা আবার বেড়ে যেতে দেখা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৫০ জন।  যদিও দুদিন আগে  এই সংখ্যা ছিলো যথাক্রমে ২ লাখ ৩০ হাজার ৯২৪ জন এবং ৩ হাজার ৮১১ জন।

এর মধ্যে গত একদিনেও আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবার ওপরে আছে ভারত। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৫০০ জন, মারা গেছে ১ হাজার ১৭০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ২২৭ জন ও মারা গেছে ৯৭৭ জন। আর ব্রাজিলে আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৩১ হাজার ৯৯০ জন এবং ৮৪৯ জন।

সম্প্রতি ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বাধিক আক্রান্ত দেশ যুক্তরাজ্যে করোনার প্রভাব বেড়ে গেছে। দুদিন আগের তুলনায় আক্রান্ত ও মৃতের হারও বেড়েছে দেশটিতে। গত একদিনে আক্রান্ত ও মারা গেছে ৭ হাজার ১১৩ জন ও ৭১ জন। দুদিন আগে এ সংখ্যাটি ছিলো যথাক্রমে ৪ হাজার ৪৪ জন ও ১৩ জন।

বিশ্বের সর্বাধিক করোনা আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত সংখ্যা এখন ৭৪ লাখ ৬১ হাজার ১৪৬ জন। মৃত্যুর সংখ্যা ২ লাখ ১০ হাজার ৭৮৫ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের আক্রান্ত সংখ্যা ৬২ লাখ ২৩ হাজার ৫১৯ জন ও মারা গেছে ৯৭ হাজার ৫২৯ জন।

Reneta

আর ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৭ লাখ ৮০ হাজার ৩১৭ জন এবং মারা গেছে ১ লাখ ৪৩ হাজার ১০ জন।

বিশ্বে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৩৩২ জন। মৃত্যু হয়েছে ১০ লাখ ১২ হাজার ৬০৪ জন।

আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৫১ লাখ ৪৪ হাজার ২৩ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯ভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬

আজকের সেমিফাইনাল সব আনন্দ ছাপিয়ে যাবে: ইমতিয়াজ সুলতান জনি

জুলাই ১৫, ২০২৬

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT