চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কানাডায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৮:৫২ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কানাডার বিভিন্ন প্রদেশে করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। দেশটির সরকার যদিও কঠোরভাবে করোনা প্রতিরোধে দিকনির্দেশনার পাশাপাশি নাগরিকদের ভ্যাকসিন দেয়াও শুরু করেছে, তারপরও মৃতের সংখ্যা বিশ হাজার সাতশ’ ছাড়িয়ে গেছে। অন্যদিকে করোনা নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

কানাডায় ইতোমধ্যে বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ফলাফল না পাওয়া পর্যন্ত সরকার কর্তৃক নির্দিষ্ট করে দেয়া হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থাকতে জনপ্রতি ২ হাজার ডলারের বেশি ব্যয় হবে। এই ব্যয় যাত্রীদের নিজেদের বহন করতে হবে বলে ফেডারেল পরিবহন মন্ত্রী ওমর আলঘাবরা জানিয়েছেন।

কানাডা সরকারের কঠোরভাবে করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবেই ওই কোয়ারেন্টাইন কার্যক্রম।

অন্যদিকে কানাডায় এখন ভ্যাকসিনের স্বল্পতা দেখা দিয়েছে। তার প্রধান কারণ ফাইজার কোম্পানি কানাডায় প্রয়োজনের চেয়ে অর্ধেক ভ্যাকসিন সরবরাহ করছে। যদিও কানাডা সকল দেশের আগে ফাইজার থেকে ভ্যাকসিন সুরক্ষিত করছিল। এখন ফাইজার সেই পরিমান ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় কানাডার বিভিন্ন প্রভিন্সে ভ্যাকসিনের স্বল্পতা দেখা দিয়েছে।

এরইমধ্যে কানাডায় উৎপাদিত নতুন করোনাভাইরাস ভ্যাকসিন প্রথমবারের মতো ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে। সংস্থার প্রধান নির্বাহী ব্র্যাড সোরেসন বলেছেন, কানাডায় ডিজাইন করা ও তৈরি করা টিকা প্রথমবারের মতো টরোন্টোর এক ক্লিনিকে ৬০ জন স্বেচ্ছাসেবককে তিনটি করে শট দেওয়া হয়েছে।

ভ্যাকসিনটির উৎপাদনকারী সংস্থা ক্যালগেরির প্রোভিডেন্স থেরাপিউটিক্স বলছে, যদি সব কিছু ঠিকঠাক মতো হয়, তবে ২০২১ এর শেষের দিকে কানাডায় প্রথম সম্ভাব্য ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ উৎপাদন শুরু হতে পারে। গত এপ্রিল মাসে ক্যালগেরির এই ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাটি কানাডা সরকারের কাছে অনুদানের জন্য আবেদন করে। ব্র্যাড সোরেসন বলেন, আমরা তখন যদি সাহায্য এবং সহযোগিতা পেতাম তাহলে আমরা আগামী কয়েক মাসের মাঝেই কানাডিয়ান জনগণকে ভ্যাকসিন সরবরাহ করতে সক্ষম হতাম।

Reneta

উল্লেখ্য, করোনার প্রারম্ভিক পর্যায় থেকে এখন পর্যন্ত কানাডা সরকার দেশটির নাগরিকদের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নে একের পর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ২শ’ ৬০ জন, মৃত্যুবরণ করেছেন ২০ হাজার ৭ শত ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৭শ’ ৬৬ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা টিকাকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT