চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কথিত স্বেচ্ছাসেবীদের নৈরাজ্য বন্ধ করুন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:২০ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস প্রতিরোধে দেশে সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এবারকার ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত। এছাড়া ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জেলায় জেলায় লকডাউনও দেওয়া হচ্ছে। এটা করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী সফল একটি প্রক্রিয়া। তবে বাংলাদেশে অতি উৎসাহী কতিপয় ব্যক্তির কারণে এর কিছু নেতিবাচক প্রভাবও দেখা যাচ্ছে।

এরমধ্যে রোববার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কোটালীপাড়া সড়কের গোপালপুরে রাস্তার মাঝখানে গাছ ফেলে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে গ্রামবাসী। সোমবার রাতে এলাকাবাসী জানিয়েছে, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকার বার বার মানুষকে ঘরে থাকতে বলেছে। কিন্ত, কিছু মানুষ তা মানছে না বলেই বাধ্য হয়ে সড়কের মাঝখানে গাছ ফেলে সব ধরনের যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দিয়েছি। এলাকার ওসি’ও বলেন মানুষকে সচেতন করার জন্য এই ব্যবস্থা। এটা আইন নিজের হাতে তুলে নেয়ার সামিল।

অন্যদিকে গত মঙ্গলবার টাঙ্গাইলে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যে ভিডিওটিতে দেখা যায়, ঘর থেকে মানুষ কেন বের হয়েছে সেই প্রশ্ন রেখে, কাউন্সিলর আমিন লাঠি দিয়ে স্থানীয় বাজারে ওই সময় চলাচল করা কিছু মানুষকে বেধড়ক পেটাচ্ছেন। কিন্তু এ নিয়ে কারও উচ্চবাচ্য নেই যে, যাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা খাদ্যবস্তুর দরকার তাদের কী হবে? কাউন্সিলর আমিন একজন জনপ্রতিনিধি হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, যেটি তিনি করতে পারেন না।

এভাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জানা যাচ্ছে যে, ব্যক্তিগত ক্ষমতার ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন এমন সংবাদ দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে, যারা এসব করছে তারাই আবার নিজেরা ঝুঁকির বিষয় বিবেচনায় না নিয়ে আড্ডা দিচ্ছেন!

দুঃখজনক ঘটনা হলো, কথিত কিছু স্বেচ্ছাসেবী লকডাউনের সময়টাকে বেছে নিয়েছেন তাদের বিনোদনের জন্য। তারা এলাকাবাসীকে ঘর থেকে বের না হতে রাস্তার ওপর গাছ ফেলে বাঁশ ফেলে চিকিৎসকসহ জরুরি পরিষেবা এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়ে আবার নিজেরা সেখানে বসে আড্ডা দিচ্ছেন।

আমরা যেকোন দুর্যোগের সময় এরকম কতিপয় বখাটে এবং বিকৃতমনা মানুষের সন্ধান পাই। যারা স্বীয় বাসনা চরিতার্থে সুযোগ কাজে লাগায়। এমনকি ত্রাণ দেওয়ার নাম করে শিশু ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এ ধরনের অপতৎপরতা দ্রুত বন্ধু করুন। সরকারি নির্দেশনার বাইরে দেশের অন্যান্য স্থানেও দেখাদেখি বা পাল্টাপাল্টি এই ক্ষমতার অপব্যবহার বেড়ে গেলে সামজিক অস্থিরতা দেখা দেবে। তখন আরেকটি নতুন দুর্যোগের মুখোমুখি হওয়ার শঙ্কা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসলকডাউনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচাতে লিভারপুলের ‘বিশেষ’ কিছু দরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

এপ্রিল ১৪, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা অংশ নেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। ছবি: সংগৃহীত

বৈশাখী শোভাযাত্রায় বিদেশি অতিথি, বিশ্ববন্ধুত্বের বার্তা

এপ্রিল ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের আবারও সংলাপের ইঙ্গিতে তেলের দাম নিম্নমুখী

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT