চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। একদিনের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংখ্যাকে।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে গত ২৪ ঘণ্টায়।

একদিনে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৩ হাজার ২৬৬ জন।  এর আগের দিন ৫ নভেম্বর এই সংখ্যা ছিলো ৬ লাখ ১৭ হাজার ৩৮৩ জন।

একদিনে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯ হাজার ৮২ জন। এর  আগে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছিলো ৪ নভেম্বর। সেদিন প্রাণ হারিয়েছিলো ৯ হাজার ৫৯ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। একদিনেই সেখানে আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ৫৪০ জন।  দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। একদিনে সেখানে আক্রান্ত প্রায় ৫০ হাজার মানুষ। এর মধ্যে দিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ৬০ হাজারেরও বেশি।

মৃত্যুর ঘটনাও সবচেয়ে বেশি ঘটেছে যুক্তরাষ্ট্রে। একদিনে ১ হাজার ২৪৮ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। ভারতে একদিনে মৃত্যু ৫৭৬ জনের। মোট মৃত্যু ১ লাখ ২৫ হাজার ৬০০ জনের।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৪ কোটি ৯৬ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ১২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমৃত্যুরেকর্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের চার দিনব্যাপী মুজিববর্ষ উৎসব শুরু

পরবর্তী

অ্যারিজোনাতেও এগিয়ে বাইডেন

পরবর্তী

অ্যারিজোনাতেও এগিয়ে বাইডেন

বাইডেন

আমরাই জিততে যাচ্ছি: বাইডেন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT