চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: একদিনে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে, পরের অবস্থানে যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীন থেকে শুরু হলেও করোনাভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের দিক থেকে এখন যুক্তরাষ্ট্রই সবার ওপরে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ২ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৯৭৩ জন। সেখানে মোট মারা গেছেন ৪৭ হাজার ৬৫৯ জন। 

ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে, একদিনে মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থান যুক্তরাজ্যের। দেশটিতে একদিনেই মৃত্যু হয়েছে ৭৬৩জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৫১জন। মোট মৃত্যু ১৮ হাজার ১০০।

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর হিসেবে এর পরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে নতুন ১ হাজার ৮২৭ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মারা গেছেন ২১ হাজার ৩৪০ জন। একদিনেই মারা গেছে ৫৪৪ জন।

ইউরোপের অপর দুই দেশ স্পেন এবং ইটালিতেও মৃত্যুর মিছিল একই গতিতে চলছে। দেশ দুটিতে গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ৪৩৫ এবং ৪৪৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ইটালিতে সব মিলিয়ে মারা গেছেন ২৫ হাজার ৮৫ জন। স্পেনে ২১ হাজার ৭১৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য মিলেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় জার্মানিতে ২২৯ জন, ইরান ৯৪,বেলজিয়ামে ২৬৪, নেদারল্যান্ডসে ১৩৮ জন এবং তুরস্কে ১১৭, ব্রাজিলে ১৬৫,কানাডা ১৪০, সুইডেনে ১৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Reneta

করোনায় নতুন যোগ হওয়া দেশের মধ্যে প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়ছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইডেন, ব্রাজিল এবং কানাডায়।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে গত চারদিন যাবত চীনে করোনায় কোন রোগী মারা যাওয়ার রেকর্ড নেই।

এরই মধ্যে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত প্রায় ২৬ লাখ ৩৭ হাজার ৭২৭জন।যা এখনও ২১ শতাংশ হারে বেড়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসযুক্তরাজ্যযুক্তরাষ্ট্রে
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যার্তদের খাদ্য ও পানি পাঠাচ্ছে ঢাকায় ওআইসিভুক্ত ১৮ দেশের প্রতিনিধিরা: প‍্যালেস্টাইন রাষ্ট্রদূত

জুলাই ১৫, ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT