চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ইনসেপ্টা আনছে ‘রেমডিসিভির’, দাম ৫ হাজার টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৭, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ প্রতিরোধে সাফল্য পাওয়া যুক্তরাষ্ট্রের অ্যান্টিভাইরাল ড্রাগ ‘রেমডিসিভির’ বাংলাদেশের বাজারে আনছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

এই ওষুধটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি জিলেড সাইন্স।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

এতে বলা হয়, বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ওষুধটি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কার্যকর, বিশেষ করে যারা মারাত্মকভাবে আক্রান্ত।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) শুধু এই ওষুধটিকেই তাদের দেশে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহারের অনুমোদন দিয়েছে।

রেমডিসিভির ইনজেকশন হিসেবে ৫-১০ দিনের মেয়াদে দেওয়া হয়। ইতিমধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে।

Reneta

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘নিনাভির ব্র্যান্ড নামে এই ওষুধটি দ্রুততম সময়ের মাঝেই বাংলাদেশের মানুষ হাতে পাবেন বলে আশা করছি। এর সাথে এই ওষুধটির পর্যাপ্ত পরিমাণ সরবরাহও নিশ্চিত করা হবে। প্রতিটি ইনজেকশনের মূল্য রাখা হয়েছে ৫ হাজার টাকা।’

‘‘বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপের কারণে এই ওষুধটি দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসা সম্ভব হচ্ছে। পাশাপাশি এই ওষুধটি যেনো শুধুমাত্র করোনারোগীরা পান তাও বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে সরকার সংরক্ষণের ব্যবস্থা করেছেন।’’

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্রথম থেকেই কোভিড-১৯ রোগীদের জন্য যে ওষুধগুলো সফলতা দেখিয়েছে যেমন-হাইড্রক্সিক্লোরোকুইন ও ফ্যাভিপিরাভির সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিয়ে এসেছে। আর এই ওষুধগুলো যাতে বাংলাদেশের মানুষ পায়, সেজন্য এর রপ্তানিও বন্ধ রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসরেমডিসিভির
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT