চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: আবারও একদিনে শনাক্তের রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত, মৃত্যু আর সুস্থতার তালিকায় রোজই যেন তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। একদিনের ব্যবধানেই বদলে যাচ্ছে চিত্র।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী যে পরিমাণ আক্রান্ত শনাক্ত হয়েছে তা এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সময়ে সারাবিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ২ হাজার ৫৯৩ জন। এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছিল ৪ সেপ্টেম্বর। সেদিনের সংখ্যাটা ছিল ৩ লাখ ৬০০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ভারতে, ৯৭ হাজার ৭৬০ জন। প্রায় ৩৯ হাজার আক্রান্ত শনাক্ত নিয়ে দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। আর এই সময়ে ব্রাজিলে শনাক্ত ৪০ হাজার ৪৩১ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে প্রায় ৬ হাজার জন। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে ভারতে, ১ হাজার ২১৩ জন। তারপরের অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, ১ হাজার ৯০ জন। আর তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মৃত ৯২২ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্ত ৬৫ লাখের বেশি। ৪৫ লাখেরও বেশি আক্রান্ত নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত আর তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪২ লাখেরও বেশি।

মোট মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৬ হাজারেরও বেশি। ভারতে এই সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়েছে আর ব্রাজিলে ১ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।

Reneta

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ২ কোটি ৮৩ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ৯ লাখ ১৩ হাজার মানুষ। সুস্থ হয়ে ঘরে ফিরেছে ২ কোটি ৩ লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রান্তকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT