আফ্রিকা মহাদেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। পুরো আফ্রিকা মহাদেশের অধিকাংশ আক্রান্ত মানুষই সাউথ আফ্রিকা ও মিশরে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এই তথ্য নিশ্চিত করেছে৷
সাউথ আফ্রিকায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১৮৪ জনের এবং মোট মারা গেছে ৯ হাজার ৬০৫ জন।
মিশরে মোট করোনা আক্রান্ত হয়েছে ৯৫ হাজার এবং মারা গেছে ৪ হাজার ৯৫১ জন।।
করোনা আক্রান্ত দেশ হিসেবে সাউথ আফ্রিকার অবস্থান এখন পঞ্চম স্থানে ও মিশর রয়েছে ২৭ নাম্বারে।
পুরো আফ্রিকা মহাদেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২১ হাজার।।
তবে আফ্রিকা ইউনিয়ন বলছে, মহামারি মোকাবেলায় আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করা দরকার। কিন্তু সেভাবে হচ্ছে না। অনেক দেশের সঠিক তথ্য জানা যাচ্ছে না। যেমন, তানজানিয়ার তথ্য প্রকাশ না করা একটি উদ্বেগজনক ঘটনা। কয়েক সপ্তাহ ধরে তারা তথ্য প্রকাশ করেনি বলছে বিবিসি।।
বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকাজুড়ে ব্যাপক পরীক্ষার অভাবে মহামারীটির প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না।








