চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০১, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও এক পুলিশ সদস্যের। নিহত পুলিশ সদস্য এসআই নাজির উদ্দিন (৫৫)। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন।

শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালের সুপার হাসান উল হায়দার জানান, গত ২৫ এপ্রিল এসআই নাজির উদ্দিনের করোনা ধরা পড়ে। এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনের ভুগছিলেন। শুক্রবার সকাল ৮ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত হয়ে প্রাণ দিলেন এসআই নাজির উদ্দিন। তিনি এসবির প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন।

তার নামাজে জানাজা শুক্রবার সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

জানা যায়, নাজির উদ্দিন পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন কাজীটোলা গ্রামের বাসিন্দা। ১৯৬৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা নাজির উদ্দিন ১৯৮৩ সালের ২৫ সেপ্টেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।

Reneta

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৪ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে কোয়ারেন্টাইনে থাকা এক কর্মকর্তাসহ ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়।

নিহতদের একজন ডিএমপি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগে কর্মরত এসআই আব্দুল খালেক। অন্যজন ডিএমপি ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জসিম উদ্দিন (৪০) নামের একজন পুলিশ কনস্টেবল মারা যান। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।

বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৬৬৭ জন। প্রাণ হারিয়েছে ১৬৮ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসপুলিশমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT