বিনোদন

করোনাভাইরাসের উপর চ্যানেল আইয়ে মুক্তদৈর্ঘ্য নাটক

ঈদের পরদিন চ্যানেল আইয়ে দেখবেন করোনার উপর নির্মিত মুক্তদৈর্ঘ্য নাটক...

নৌযানে নাটক শুটিংরত অভিনেতা ও নির্মাতা, ক্যামেরা সহকারীর উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌযানে করোনাভাইরাসের উপর চ্যানেল আই অনলাইন এর মুক্তদৈর্ঘ্য নাটকের শুটিং চলাকালে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সুস্থ ও সুরক্ষিত থেকে গেল ঈদুল ফিতরও উদযাপন করেছেন সবাই। মাস ঘুরে দুদিন পরেই আবার সবচেয়ে বড় উৎসব, ঈদুল আযহা। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

এসব অনুষ্ঠানের মধ্যে প্রচারিত হবে করোনাভাইরাসের উপর নির্মিত ‘কত্তদিন স্কুলে যাইনা’ ও ‘থেমে থাকা যাবেনা’ নামের দুটো মুক্তদৈর্ঘ্য নাটক। বাচ্চা শিশু খেলনা গাড়ি চালাচ্ছে, ঘরে বসে খেলাধুলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ নাটক দুটির রচনা ও পরিচালনায় ছিলেন রেজাউল করিম কাজল। চ্যনেল আইয়ের ঈদ আয়োজনে ‘কত্তদিন স্কুলে যাইনা’ নাটকটি প্রচারিত হবে ঈদের পরদিন দুপুর ১টা ৩০ মিনিটে। এই নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী সামিহা জাহিন বর্ণ।

এদিকে মুক্তদৈর্ঘ্য নাটক ‘থেমে থাকা যাবেনা’য় অভিনয় করেছেন এস আরমান, তানবীর লিমন, ইন্দ্রাণী ঘটক ও রাজন চৌধুরী সহ আরও অনেকে।

বিষয়:ঈদকরোনাচ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…