চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকাল: ঘরে বসে ‘আয়নাবাজি’র তিন পর্বের মিনি সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৫, মে ২০২০
বিনোদন
A A

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় অমিতাভ রেজার বহুল আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’। মুক্তির পর সিনেমা অঙ্গনে জোয়ার বইয়ে দেয় ছবিটি। ছবির প্রতিটি চরিত্র মানুষের মনে গেঁথে আছে। করোনার এই ভয়ঙ্কর দুর্যোগকালে সেইসব চরিত্রই ফিরছেন সচেতনতার বার্তা নিয়ে।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন পরিচালক অমিতাভ রেজা ও প্রযোজক গাউসুল আলম শাওন।

তিন পর্বের মিনি সিরিজের মাধ্যমে আয়নাবাজিতে উঠে আসবে করোনা নিয়ে তৈরি হওয়া নানা সংকট, সমস্যা আর সচেতনতার গল্প।

সদ্য ‘আয়নাবাজি’র একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অমিতাভ রেজা। পোস্টারে লেখা ‘অমিতাভ রেজার পরিচালনায় ঘরে বসে আয়নাবাজি’!

বিষয়টি নিয়ে জানতে চাইলে অমিতাভ রেজা বলেন: ঘরে বসে আয়নাবাজি হচ্ছে, আয়নাবাজি চলচ্চিত্রের অ্যাক্টরদের নিয়ে কোভিড-১৯ বিষয়ে দেশের লোকজনকে সচেতন করতে ছোট ওয়েব সিরিজের মতো নাটিকা। তিনটা অ্যাপিস্যুড করেছি, এবং সামনে আরো বাড়বে।

করোনার এই সময়ে কীভাবে শুট করলেন? এমন প্রশ্নে নির্মাতা বলেন, এটাইতো মজার কথা। সেটা ঘরে বসে আয়নাবাজি দেখলেই দর্শক বুঝতে পারবেন।

Reneta

বিষয়টি পরিস্কার করে প্রযোজক গাউসুল আলম শাওন চ্যনেল আই অনলাইনকে বলেন, কোভিড-১৯ এর জন্য এখন আমাদের খুব দুঃসময় যাচ্ছে। তো এই সময়ে ভেবে আমরা দেখলাম যে, আয়নাবাজির চরিত্রগুলো মানুষের পরিচিত, দর্শকের ভালোবাসার চরিত্র এগুলো। এই চরিত্রগুলোকে ব্যবহার করে আমরা তো মানুষের কাছে সোশাল মেসেজ পৌঁছে দিতে পারি! সেই ভাবনা থেকেই তিনটি পর্বে গল্প বলতেই নির্মাতা অমিতাভ রেজা আয়নাবাজির জনপ্রিয় চরিত্রদের এক করেছেন!

করোনা সচেতনতায় তিন পর্বে আয়নাবাজির মিনি সিরিজটি কোন প্লাটফর্মে এবং কবে থেকে দেখা যাবে, এমন প্রশ্নে শাওন বলেন: এগুলোর মধ্য দিয়ে যতো বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব, সেটাই আমরা করছি। এটার মধ্য দিয়ে কমার্শিয়াল কোনো চাওয়া পাওয়া নেই। তাই এটা ওপেন প্লাটফর্মেই যাবে, যেন সবাই এটা দেখতে পারেন। আর কোন প্লাটফর্মে, কবে যাবে তা খুব শিগগির সবাই জানতে পারবেন।

করোনা সচেতনতায় আয়নাবাজির এই উদ্যোগের সাথে আছে ব্র্যাক। তিন পর্বের এই মিনি সিরিজে দেখা যাবে আয়না খ্যাত চঞ্চল চৌধুরী, হৃদি চরিত্রে নাবিলা ও ক্রাইম রিপোর্টার চরিত্রে পার্থ বড়ুয়াকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাআয়নাবাজিগাউসুল আলম শাওনচঞ্চল চৌধুরীনাবিলাপার্থপার্থ বড়ুয়াব্র্যাকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT