চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে সত্যিই কি ফ্রিতে নেটফ্লিক্স?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২০
বিনোদন
A A

‘ফ্রিতে দেখা যাবে নেটফ্লিক্স’- ক’দিন ধরে এমন একটি লোভনীয় বার্তা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং হোয়াটঅ্যাপের মেসেজ বক্সে। কোয়ারেন্টাইনের এই অবসরে এরকম আকর্ষণীয় অফার দেখলে যে কেউ লুফে নিতে চাইবে! কিন্তু এটি মূলত একটি ফাঁদ! আর এই ফাঁদে পা দিলেই অপেক্ষা করছে বিপদ!

বিশ্বের জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স জানিয়েছে বিনামূল্যে নেটফ্লিক্স দেখার কোনো সুযোগ তারা দিচ্ছে না। সোশ্যাল মিডিয়াগুলোতে যেই লিংক শেয়ার করা হচ্ছে সেটা ভুয়া এবং বিপদজনক। কারণ বিনামূল্যে নেটফ্লিক্স চালানোর লোভে ওই লিংক এ ক্লিক করলেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কাছে।

হ্যাকাররা ফ্রি নেটফ্লিক্সের লোভ দেখিয়ে ইমেইল অ্যাড্রেস নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যাক করার চেষ্টা করে। কৌশলে ভ্যারিফিকেশন কোডও চেয়ে নেয় অ্যাকাউন্ট মালিকের কাছ থেকে। ফলে সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে এবং এরপর ব্যক্তিগত তথ্য চুরি করে ব্ল্যাকমেইল করে অর্থ চাইতে থাকে।

এই বিপদ থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে ‘টু-স্টেপ ভ্যারিফিকেশন’ চালু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে ছয় ডিজিটের পিন নম্বর হ্যাকারদের কাছে গেলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে আরও একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। তাই হ্যাক করা কঠিন হয়ে যাবে। অন্য সোশ্যাল মিডিয়ার মেসেজিং সার্ভিসের ক্ষেত্রেও কাউকে পিন শেয়ার করতে নিষেধ করেছেন সিকিউরিটি বিশেষজ্ঞরা।

এদিকে করোনার এই সংকটকালে নেটফ্লিক্স আগেই ঘোষণা দিয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় তারা একশ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করেছে। আর এই অর্থ ব্যয় তারা ব্যয় করছেন টেলিভিশন ও সিনেমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিল্পী ও কলাকুশলীদের জন্য।

Jui  Banner Campaign
ট্যাগ: নেটফ্লিক্সফ্রি নেটফ্লিক্সলিড বিনোদনহ্যাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT