চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে দুঃস্থদের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:১১ অপরাহ্ণ ১৪, মে ২০২০
সম্পাদকীয়
A A

সামাজিক সুরক্ষার বাইরে থাকা কর্মহীন ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার এ অর্থ দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেছেন।

করোনাকালে দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে। তাদের মধ্যে থেকে কর্মহীন ৫০ লাখ পরিবার পাবে নগদ অর্থ। এর জন্য কারো কাছে ধর্ণা দিতে হবে না, টাকা হেঁটে মানুষের কাছে পৌঁছে যাবে, মোবাইলের মাধ্যমে। এ পদক্ষেপ খুবই সময়োপযোগী।

সরকারসহ বিভিন্ন গোষ্ঠি এই দুর্যোগে এগিয়ে এসেছে সাধ্যমতো। দিনমজুর থেকে শুরু করে নিম্ন ও স্বল্প আয়ের মানুষদের পাশে নিত্য খাদ্যপণ্যের সহায়তা করা হচ্ছে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে। তবে এই ক্রান্তিকাল কবে শেষ হবে, তার কোনো কূল-কিনারা না থাকায় খাদ্যপণ্যের পাশাপাশি শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা সংক্রান্ত নানা খরচ সামনে এসে দাঁড়িয়েছে।

Banglabid

গার্মেন্টসসহ নানা খাতে সরকারি প্রণোদনা বেতনের অংশ হিসেবে শ্রমিকদের হাতে পৌঁছালেও রিক্সাওয়ালা, ফুটপাতের হকার, চা দোকানীসহ দিন এনে দিন খায় ধরণের মানুষ কিছু পাচ্ছে না। সরকারি নিয়ম ও ব্যাংকিং ধারাতে তারা কিছু পাবারও যোগ্য না। মধ্যবিত্ত অনেকের অবস্থা আরও খারাপ, না তারা সাহায্যের আওতায় আসছে, না তারা লজ্জায় চাইতে পারছে।  আড়াই হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা তাদের অনেক কাজে লাগবে বলে আমাদের ধারণা।

প্রধানমন্ত্রী আজকের ওই অনুষ্ঠানে বলেছেন, ‘সবার চাহিদা পুরোপুরি পূরণ করতে পারবো না কিন্তু এই নগদ টাকায় কিছুটা হলেও সহায়তা হবে।’ ক্রান্তিকালে সরকারের এধরণের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

পবিত্র রমজান মাসের শেষ লগ্নে আমরা চলে এসেছি, আসছে ঈদুল ফিতল। এ উপলক্ষে অনেকে যাকাত ও ফিতরা দেবেন। সরকারের দেখানো পথে খাদ্যদ্রব্যের পাশাপাশি নগদ অর্থ সাহায্য প্রদান করার এই ধারা অব্যাহত থাকুক। যাতে করে করোনা সঙ্কটে থাকা মানুষদের মধ্যে জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: টাঙ্গাইলে পুলিশ-সাংবাদিক-যুবলীগ নেতাসহ আক্রান্ত ১৩

পরবর্তী

সময়ের বাতিঘর অধ্যাপক আনিসুজ্জামানের প্রতি ভালোবাসা

পরবর্তী

সময়ের বাতিঘর অধ্যাপক আনিসুজ্জামানের প্রতি ভালোবাসা

স্বামীর ঘর ছাড়া ‘মৃত’ গৃহবধূ প্রেমিকসহ উদ্ধার

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT