চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালেও যুক্তরাষ্ট্রে ক্রিসমাসের দিনে এত ভ্রমণ!

শাহ ফারুক রহমানশাহ ফারুক রহমান
১১:৫১ পূর্বাহ্ন ২৭, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনার প্রকোপ যাতে না বাড়ে সেজন্য ক্রিসমাসের দিন ভ্রমণ এড়ানোর আহবান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু তাতে কর্ণপাত করেননি দেশটির নাগরিকরা। শুধু ক্রিসমাসের দিন অর্থাৎ বৃহস্পতিবার ভ্রমণ করেছেন প্রায় সাড়ে ৮ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন(টিসিএ) এ তথ্য জানায়।

তারা জানায়, সেদিন বিমানে ভ্রমণ করেছেন সোয়া ৬ লাখ মানুষ। গত বছর এই দিনে ভ্রমনকারী ছিল এর শতকরা ২৩ ভাগ। ফলে কর্তৃপক্ষ আবারও করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক আকার ধারণ করার আশংকা করছে।

ক্রিসমাসের আগে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন(সিডিসি) করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দেশের জনগণকে ক্রিসমাসের সময় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসিও করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে দেশের মানুষকে ঘরোয়াভাবে ক্রিসমাস উদযাপনের আহবান জানিয়েছিলেন। দেশের মানুষকে উৎসাহ দিতে গিয়ে

তিনি বলেছিলেন, গত ত্রিশ বছরের মধ্যে এবারই প্রথম তিনি তার কন্যাদের নিয়ে ক্রিসমাস ভ্রমণ থেকে বিরত থাকবেন। তিনি ঘরে থেকেই ক্রিসমাস উদযাপনের কথা জানিয়েছিলেন।

Reneta

উল্লেখ্য, থ্যাংকসগিভিংয়ের পর টানা দেড় সপ্তাহ যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ২ লাখ। আর এর জন্য মানুষের ভ্রমণকেই দায়ী করেছিলেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ও আক্রান্ত শনাক্তের সংখ্যা কিছুটা কমে এসেছে। শনিবার দেশটিতে মারা গেছে ১ হাজার ৪০৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ছিল ১লাখ ৬০ হাজার ৬০৪জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসক্রিসমাসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চরমোনাইয়ে রিজার্ভ লঞ্চডুবি, উদ্ধার অভিযান চলছে

এপ্রিল ১, ২০২৬
QatarEnergy

যুদ্ধের প্রভাবে দরিদ্র হয়ে পড়বে উপসাগরীয় অঞ্চলের ৪০ লাখ মানুষ: জাতিসংঘ

এপ্রিল ১, ২০২৬
সারা দেশে হামের সংক্রমণ বাড়ছেই

সারা দেশে হামের সংক্রমণ বাড়ছেই

এপ্রিল ১, ২০২৬
জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুদ রোধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত

জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুদ রোধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত

এপ্রিল ১, ২০২৬
জ্বালানি তেল সংকট: দীর্ঘ লাইনে নগরবাসীর চরম ভোগান্তি

জ্বালানি তেল সংকট: দীর্ঘ লাইনে নগরবাসীর চরম ভোগান্তি

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT