বিনোদন

করোনাকালেই বিয়ে করলেন ‘বাহুবলী’র রানা

বিবাহের অনুষ্ঠানে নবদম্পতি হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালীন সময়ে বিয়ে করেছেন নবদম্পতি, রঙিন ফুলের সাজে সজ্জিত বিবাহের স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (৮ আগষ্ট) করোনা কালেই প্রেমিকা মিহিকা বাজাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ‘বাহুবলী’-র বল্লালদেব খ্যাত দক্ষিণী অভিনেতা রানা দাগ্গুবতি। এদিন সন্ধ্যায় হায়দ্রাবাদের রামানায়দু স্টুডিওতে তেলেগু ও মারোয়ারি রীতি মেনেই তাদের বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। 

উক্ত বিয়েতে দুই পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। যাদের ভেতর দেখা গিয়েছিল অভিনেতা রাম চরণ, তার স্ত্রী উপাসনা, আল্লু অর্জুন, নাগ চৈতন্যসহ সামান্থা আক্কিনেনির মত তারকাদের। এছাড়াও বিয়ের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে অতিথিদের সুরক্ষার জন্য ছিল সবরকম ব্যবস্থা।

অনুষ্ঠানে বিয়ের পোশাক হিসেবে রানা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের ধুতি-কুর্তা। অন্যদিকে, ডিজাইনার অনামিকা খান্নার জড়ির কাজের লাল-সাদা রংয়ের লেহেঙ্গা পরেছিলেন মিহিকা। সঙ্গে ভারী গয়নার সাজ ছিল চোখে পড়ার মতো।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই মিহিকার বাড়ি জুবলি হিলসে বসেছিল হলুদের আসর। এছাড়া একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে তার মেহেদি। সকালে হলুদ ও সোনালি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন মিহিকা।  সন্ধ্যায় মেহেদির অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন গোলাপি লেহেঙ্গা।

এক নজরে দেখে নেয়া যাক বিয়ের কিছু ছবি:

বিবাহের অনুষ্ঠানে নবদম্পতি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নবদম্পতি বিবাহের সময় একে অপরের হাতে আংটি পরাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহের সময় নবদম্পতি, বাংলা বিয়ের সাজে, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নবদম্পতি বিবাহের পর খুশি ও আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

বিষয়:করোনা কাল বিয়ে মিহিকা বাজাজ রানা দাগ্গুবতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…