চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ঠেকাতে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ সংস্থা মডার্না ইনকর্পোরেশন দাবি করেছে, তাদের তৈরি করোনা ভ্যাকসিন মহামারী ঠেকাতে প্রায় ৯৫ শতাংশ কার্যকর। করোনার প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপে আক্রান্ত ও মৃতের হার বাড়াতে মানুষ যখন দিশেহারা, এই কঠিন সময়ে এলো এই সুখবর। ফাইজার ও বায়োএনটেকের পর এবার করোনার বিরুদ্ধে আসছে নতুন ভ্যাকসিন।

মডার্নার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

মডার্না বলছে, আজ তাদের জন্য একটি দুর্দান্ত দিন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমতির পরিকল্পনা করছে সংস্থাটি। যদিও এখনো অবধি তা প্রাথমিক তথ্য। অনেক প্রশ্নের উত্তর পুরোপুরি আসেনি এখনো।

বিবিসি জানায়, চার সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ হাজার করোনা রোগীর দেহে ভ্যাকসিন পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা যায়, ভ্যাকসিনটি ৯৪.৫ শতাংশ কার্যকরী।

প্রথম পর্যায়ে মডার্না প্রায় ২ কোটি ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানিয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশগুলোতেও নিজেদের ভ্যাকসিনটি অনুমোদনের জন্য চেষ্টা চালাচ্ছে তারা।

আগামী বছরের মধ্যে তারা সমগ্র বিশ্বে ১০০ কোটি ভ্যাকসিন উৎপাদন করার কথা জানিয়েছে সংস্থাটি।

Reneta

মডার্না ছাড়াও অনুমোদনের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন। এর আগে রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনও দেশটির স্বাস্থ্য বিভাগ কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়। অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন চলছে তৃতীয় ধাপের ট্রায়াল।

ভ্যাকসিন আবিষ্কারকরা আশা করছেন, আগামী বছরের শীতের মধ্যে মানুষের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসমডার্নাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT