চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: ঋণের কিস্তি দিতে না পারলেও খেলাপি নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
করোনা ভাইরাসের ছবি ও বাংলাদেশ ব্যাংকের লোগো সহ অর্থের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণের কারণে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যেসব উদ্যোক্তা সমস্যায় পড়েছেন তারা ঋণের কিস্তি পরিশোধে বাড়তি তিন মাস সময় পাবেন।

ফলে আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা কিস্তি দিতে না পারলেও খেলাপি হবেন না। পাশাপাশি দণ্ড সুদ ও অতিরিক্ত ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ঋণ, লিজ, অগ্রিম শ্রেণিকরণ’ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে।

Banglabid

এতে বলা হয়েছে, মহামা‌রি করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ শ্রেণিকরণ বিষয় ইতোপূর্বে শিথিলতা আনা হয়েছিল। কোভিডে উদ্ভূত কোনো কারণে যেসব গ্রাহক ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়বেন তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের মার্চ মাসের ঋণের কিস্তি জুন মাস পর্যন্ত পরিশোধ করতে পারবেন গ্রাহক। এ সময় ঋণ বিরূপমানের শ্রেণিকরণ (খেলাপি) করা যাবে না। একইসঙ্গে দণ্ড সুদ ও অতিরিক্তি ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো যা অনতিবিলম্বে কার্যকর হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক প্রতিষ্ঠানঋণের কিস্তিকরোনাবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কার্যক্রম শুরু

পরবর্তী

অ্যাম্বুলেন্সের ভাড়া না থাকায় সন্তানসহ রিক্সা চালিয়ে ১১০ কি.মি. পাড়ি

পরবর্তী
চিকিৎসা কেন্দ্রে রোগী ও স্বজনরা স্বাস্থ্য সেবা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাম্বুলেন্সের ভাড়া না থাকায় সন্তানসহ রিক্সা চালিয়ে ১১০ কি.মি. পাড়ি

বাংলাদেশে মুসল্লিরা রমজানে তারাবিহ নামাজে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে তারাবিহ’র নামাজের উপকারিতা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT