চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত্যু বেড়ে ১০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৬৪তম দিনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন মারা গেছেন। এর আগের দিন মৃতের সংখ্যা ছিল ৬ জন। আজ নতুন ১০ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪৫১ জনে। এসময়ে শনাক্তের হার কমার পাশাপাশি সুস্থ হয়েছে ৮২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষায় ৫৪০ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ১৩ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩১ লাখ ৭৫ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৩৩৪টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৩২ হাজার ১১৩টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৯ হাজার ৭২৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৮২২ জনসহ মোট পাঁচ লাখ ১৯ হাজার ৬৬ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে সাত জন পুরুষ ও তিন জন নারী। তাদের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ৪৫১। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।

Reneta

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ছয় হাজার ৩৮৮ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৫৯ শতাংশ এবং দুই হাজার ৬৩ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৪১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব এক জন, চল্লিশোর্ধ্ব দুই জন, পঞ্চাশোর্ধ্ব তিন জন ও ষাটোর্ধ্ব চার জন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে চার জন, চট্টগ্রাম বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে দুই জন, খুলনা বিভাগে এক জন ও বরিশাল বিভাগে এক জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১১ কোটি ৬৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৫ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯ কোটি ২৩ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐতিহাসিক ৭ মার্চ আগামীকাল

পরবর্তী

তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব: ছয় নির্মাতার ছবি

পরবর্তী

তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব: ছয় নির্মাতার ছবি

১৪ রানে ৬ উইকেট, তৃষ্ণার বোলিংয়ে সালমাদের জয়

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT