করোনামুক্ত নিক লি, সাইফের অপেক্ষা

ক্রিকেট খেলোয়াড়ের ছবি, তিনি সবুজ মাঠের পাশে দাঁড়িয়ে আছেন, ক্যাপশনে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
দুইবার আক্রান্ত হওয়ার পর অবশেষে করোনা জয় করলেন বাংলাদেশ ক্রিকেট দলের ইংলিশ ট্রেনার নিক লি। ঢাকায় আসার পর শুক্রবার দ্বিতীয়বারের মতো নমুনা দেন তিনি। রোববার বিসিবি জানিয়েছে লি কোভিড-১৯ নেগেটিভ।
করোনায় আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান পরীক্ষা দেবেন আরও দুই-তিন দিন পর। গত সোম ও মঙ্গলবার কোভিড টেস্ট দেন শ্রীলঙ্কা সফরের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফরা। সাইফ এবং লি ছাড়া সবাই নেগেটিভ হন।
আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন লি। ১৪ আগস্ট দুবাইয়ে পরীক্ষার পর পজিটিভ হন। দশদিন আইসোলেশনে থাকার পর ২৩ আগস্ট নেগেটিভ হন। দুই সপ্তাহের ব্যবধানে ঢাকায় এসে আবারও করোনা পজিটিভ হন এ কন্ডিশনিং কোচ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






