ব্যতিক্রমধর্মী অভিনয় করতে ভালোবাসেন সোনাক্ষী সিনহা। এবার তিনি কাজ করছেন সুনীল সিপ্পির ‘নূর’ ছবিতে। ছবিটি সাবা ইমতিয়াজের লেখা ‘করাচি ইউ আর কিলিং মি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। তবে ছবির প্রয়োজনে গল্পটির স্থান বদল হয়েছে। করাচির বদলে মুম্বাইতে শুটিং হয়েছে ছবির। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী।
মূল উপন্যাসে করাচির মেয়ে আয়েশা খান পেশায় সাংবাদিক ছিলেন। নূর নামে একটি ছেলের সঙ্গে পরিচয়ের পর প্রেম হয় তার। সম্পর্ক এবং কর্মস্থলের নানা টানাপোড়েন নিয়ে সাজানো হয়েছে ছবির কাহিনি। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ‘নূর’ ছবির ট্রেলার।
জানা গেছে, ছবিতে সানি লিওন আছেন। সানির চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও বলা হয়েছে ছবিতে তার উপস্থিতি চমকে দেবে দর্শকদের। ছবিটি ২১ এপ্রিল মুক্তি পাবে। বলিউড হাঙ্গামা।
‘নূর’ ছবির ট্রেলার :










