চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করদাতাদের হয়রানি করলে ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ন ২০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

আয়কর মেলার মতো হয়রানিমুক্ত কর সেবা এখন থেকে আয়কর অফিসেও পাওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তবে যারা করদাতাদের হয়রানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে বৃহত্তর আয়কর ইউনিট (এলটিইউ)- এর আওতাধীন ২১টি প্রতিষ্ঠান এনবিআর চেয়ারম্যানের হাতে আয়করের পে-অর্ডার হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়কর মেলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, করদাতারা আয়কর মেলাকে নির্ভরযোগ্য বলে মনে করেন। আপনারা আমাদের কর অফিসেও এমন নির্ভরযোগ্যভাবে ও বিশ্বস্ততার সঙ্গে কর দিতে পারবেন। যারা হয়রানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনবিআর চেয়্যারম্যান বলেন, সামর্থ্যবানদের আয়কর প্রদান করা নৈতিক দায়িত্ব। দেশের উন্নয়নে বেশিরভাগই অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করা হয়। আমাদের ডিজিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের উপরে, এটা ধরে রাখতে হলে কর ডিজিপি বাড়াতে হবে।

তিনি বলেন, বর্তমানে আমাদের কর জিডিপি ১০ থেকে ১১ শতাংশ। ২০২৫ সালে কর জিডিপি ১৫ শতাংশ এবং ২০৩০ সালে ২০ শতাংশ নিয়ে যেতে চাই। এজন্য সবার সহোযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও বিমার ২১টি প্রতিষ্ঠান ২৯৩ কোটি টাকার পে-অর্ডার এনবিআর চেয়ারম্যানের হাতে তুলে দেন।

Reneta

অনুষ্ঠানে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন উপস্থিত ছিলেন। তাকে পরিচয় করিয়ে দিয়ে এনবিআর চেয়্যারম্যান বলেন, বৃহত্তর আয়কর ইউনিটের সর্বোচ্চ করদাতা তিনি। এবার আবুল হোসেন ৩০ কোটি টাকা আয়কর দিয়েছেন।

এনবিআর চেয়্যারম্যান জানান, আজকে (বুধবার) মেলার শেষ দিন, মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। তবে যতক্ষণ করদাতারা থাকবেন ততক্ষণ তাদের সেবা দেয়া হবে। আমরা করের আওতা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। করদাতাদের উদ্বুদ্ধ করছি। মেলাও তারই একটি অংশ।

আয়কর মেলা আজ বুধবার শেষ হলেও ৩০ নভেম্বর পর্যন্ত কর অঞ্চলে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়করআয়কর মেলাএনবিআর
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT