চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের বুদ্ধি কম, তাদের গাড়ি চালানো উচিত নয়: সৌদি ধর্মীয় নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

পুরুষদের তুলনায় নারীদের বুদ্ধি অর্ধেক। বিশেষ করে শপিং-এ গেলে পুরুষদের তুলনায় তাদের বুদ্ধি চার ভাগের এক ভাগ হয়ে যায়। তাই নারীদের কখনোই গাড়ি চালানোর জন্য অনুমতি বা লাইসেন্স দেওয়া উচিত নয়। নারীদের বিষয়ে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সৌদি আরবের ধর্মীয় নেতা সাদ-আল-হিজিরি।

সৌদি আরবের দক্ষিণ প্রদেশের আসিরের ওই ধর্মীয় নেতার এ মন্তব্যের পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, এমন অবিবেচকের মতো মন্তব্য করায় হিজিরিকে সকল ধর্মীয় কাজ থেকে বহিষ্কার করা হয়েছে।

হিজিরির মন্তব্যের বিরোধিতা করে নারী অধিকার কর্মীরা তাকে বহিষ্কারের দাবি জানান। সমাজের বিভিন্ন মহল থেকেও একই দাবি উঠে। তবে রক্ষণশীলরা হিজিরির মন্তব্যকে সমর্থন জানিয়েছেন।

অতিমাত্রায় রক্ষণশীল সৌদি আরবে নারীদের জন্য কঠোর বিধিনিষেধ রয়েছে। একমাত্র সৌদি আরবেই নারীদের গাড়ি চালানোর অনুমোদন নেই, যদিও কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার।

দেশটির অভিভাবকত্ব রীতিতে, নারীদের পড়াশোনা, ভ্রমণ বা অন্যান্য কার্যক্রমের জন্য পরিবারের একজন পুরুষ সদস্য, সাধারণত বাবা, স্বামী বা ভাই-এর অনুমতির প্রয়োজন হয়।

আসিরের গভর্নরের এক মুখপাত্র জানান, হিজিরিকে বহিষ্কার করে সমাজের কাছে এই বার্তাই পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে, বৈষম্যমূলক আচরণ এবং নারীদের ছোট করে কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে কোন ধর্মীয় নেতা এমন মন্তব্য করলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেবে সরকার।

Reneta

তীব্র প্রতিবাদ ও সমালোচনার মুখে বহিষ্কারের পর হিজিরি বলেন, ভুল করে ওই মন্তব্য করে ফেলেছেন তিনি। সাবক নামে দেশটির এক অনলাইন সংবাদমাধ্যমের রিপোর্টে তা প্রকাশিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারী অধিকারসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT