চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম দামে পারমাণবিক বিদ্যুৎ দেবে রাশিয়া

পান্থ রহমানপান্থ রহমান
৯:০০ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৫
অর্থনীতি
A A

কুইক রেন্টালের মতো চড়া দামে নয়, বরং বাংলাদেশে সবচেয়ে কম খরচে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় পরমাণু গবেষণা সংস্থা রোসাটমের সহকারি প্রধান নির্বাহী বলেছেন, অন্য যে কোনো জ্বালানি থেকে ইউরেনিয়ামে উৎপাদিত বিদ্যুতের খরচ কম। এর বাইরে বিশুদ্ধ এবং নিরাপদ ইউরেনিয়াম সরবরাহের ঘোষণাও এসেছে রাশিয়ার কাছ থেকে।

বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের ভরসা তেল, গ্যাস আর কয়লা। তারপরও ঘাটতি, চাহিদা মেটে না। আর সে কারণেই তাৎক্ষণিক সমাধান হিসেবে যুক্ত হয় কুইক রেন্টাল। চড়া দামের সেই বিদ্যুতের পরিবর্তে কম খরচে পারমানবিক বিদ্যুত উৎপাদনের দাবি করছে রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কোতে আন্তর্জাতিক পারমানবিক শক্তি সম্মেলনে তেমনটাই দাবি করেছেন রাশিয়ার বিশেষজ্ঞরা।

রোসাটমের সহকারী প্রধান নির্বাহী কিরিল কোমারভ বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা অনেক দূর এগিয়েছি। সম্ভবতা যাচাইয়ের কাজও শেষ পর্যায়ে। যদিও তার ফল হাতে এসে পৌছেনি। রূপপুরে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা সেটা নিশ্চিত হওয়ার পরই আমরা প্রকল্প স্থাপনার জন্য চুক্তির প্রক্রিয়া শুরু করবো। আশা রাখছি বাংলাদেশিদের কাছে কম দামে বিদ্যুৎ পৌছে দিতে পারবো। কেননা অন্য যে কোন জ্বালানি থেকে ইউরেনিয়ামে বিদ্যুৎ উৎপাদন খরচ কম।

তবে ইউরেনিয়াম পরিবেশ উপযোগিতা আর নিরাপত্তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। রাশিয়ার ইউরেনিয়াম সর্বরাহকারী সংস্থার প্রতিনিধিরা অবশ্য একে কোন সমস্যাই মনে করেন না।

ইউরেনিয়াম সর্বরাহকারী সংস্থার গবেষণা প্রধান পেত্রো লাভরেনৌক বলেন, আমরা দীর্ঘকাল ধরে দুনিয়াজুড়ে ইউরেনিয়াম সরবরাহ করছি। আমাদের জ্বালানি নিয়ে এখনও কোন প্রশ্ন ওঠেনি। সেই ভরসাতেই আমরা বলতে পারি, আমাদের জ্বালানি নিরাপদ।

কম খরচে বিদ্যুৎ উৎপাদনকে সাধুবাদ জানালেও বিদ্যুৎকেন্দ্র স্থাপনার খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। একই সঙ্গে এই প্রকল্প মানুষের যেন ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬

জুলাই আন্দোলন-৩: হ/ত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ইসলামী ছাত্রশিবির

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT