চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্বোডিয়ার টিকেট পেল চবি সুন্দরী অথৈ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

কম্বোডিয়াতে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭ সুন্দরী প্রতিযোগীতায় এ বাংলাদেশ-এর প্রতিযোগী নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্বের শিক্ষার্থী তাহমিনা আক্তার অথৈ। শুক্রবার রাতে জমকালো গ্রান্ড ফিনালেতে সেরা দশ থেকে বিজয়ীকে বেছে নিয়েছেন বিচারকরা। বিজয়ীর মাথায় শিরোপা পরিয়ে দেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

১৯ ডিসেম্বর কম্বোডিয়াতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭-এর গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন দেশ থেকে নির্বাচিত একশো মিস ইউনিভার্সিটি চূড়ান্ত লড়াইয়ের জন্য অংশ নেবেন। এর আগে চলতি মাসের ২৩ নভেম্বর আন্তর্জাতিক গ্রুমিংয়ের জন্য দক্ষিণ কোরিয়া যাবেন বিজয়িনী ১২ ডিসেম্বর পর্যন্ত গ্রুমিং সেশন চলবে।

২০১২ সালে প্রথমবারের মত মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। সে বছর জান্নাতুল নাঈম পিয়া বাংলাদেশের অংশ বিশ্ব আসরে অংশ নেন। এরপর সর্বশেষ ২০১৫তে অংশ নেয় বাংলাদেশের প্রতিযোগী অরণী। ২০১৬ সালে কেউ অংশ নেয়নি। ২০১৭ সালে প্রতিযোগিতাটির বাংলাদেশ ফ্রাঞ্চাইজি হয়েছে অপূর্ব.কম। তাদের আয়োজনে এক প্রতিযোগীতার মাধ্যমে বিজয়ীনিকে খুঁজে বের হয়েছে। সারাদেশের শতাধিক কলেজের ২৫০০০ আবেদন থেকে ৪৫০ বাছাই করে মূল প্রতিযোগিতার জন্য ২৫ জনকে বেছে নেওয়া হয়।

Banglabid

প্রতিযোগিতার সেরা ১০ জন সুন্দরী টিকে থাকেন গ্রান্ড ফিনালে পর্যন্ত। সেরা দশ প্রতিযোগী ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের মঞ্জিরা বশির মিষ্টি, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী তাহসিন ওয়াজেদ এশা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী নূর নাহার লিমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ফারজানা আক্তার কনিকা,স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির ফারহানা ইয়াসমীন আনিকা, ঢাকা সিটি কলেজের বিবিএর শিক্ষার্থী আয়শা নুদরাত, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির অনিন্দিতা মিমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের তাহমিনা আকতার, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সাদিয়া সামাদ শর্মি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ফাতিমা ইয়াসমিন লিয়া।

এবার যিনি ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি হবেন তিনি সারা বিশ্বের জাতীসংঘের প্রতিনিধি হয়ে ছড়াবেন শান্তির বার্তা। গত ২৮ বছর ধরে জাতীসংঘের পৃষ্ঠপোষকতায় এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার প্রতিযোগিতার ২৯তম আসর অনুষ্ঠিত হবে।

ছবি: তানভীর আশিক

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিব খান এমন না করলেও পারতেন

পরবর্তী

৭৯ দিন পর বাড়ি ফিরলেন ‘নিখোঁজ’ ব্যবসায়ী অনিরুদ্ধ

পরবর্তী

৭৯ দিন পর বাড়ি ফিরলেন ‘নিখোঁজ’ ব্যবসায়ী অনিরুদ্ধ

সম্মাননা গ্রহণে ইংল্যান্ড যাত্রা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT