চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্বোডিয়ায় ২০টি দেশের মধ্যে সেরা ইমপ্রেসের ছবি ‘অজ্ঞাতনামা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৭
বিনোদন
A A
সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

২০টি দেশ, জমা পড়েছে ৫৪টি চলচ্চিত্র। প্রতিযোগিতা হয়েছে ১৭টি ক্যাটাগরিতে। এর মধ্যে ইমপ্রেস টেলিফিল্মের ছবি তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। গতকাল ৩০ জুলাই রোববার সন্ধ্যায় কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৫৭তম এশিয়া–প্যাসিফিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব।

৫৭তম এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে ফেডারেশন অব মোশন প্রডিউসারস ইন এশিয়া প্যাসিফিক। উৎ​সবে বাংলাদেশ থেকে ৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেরা ছবি ছাড়াও ‘অজ্ঞাতনামা’ সেরা চিত্রনাট্য ও সেরা সহঅভিনেতা বিভাগে মনোনয়ন পায়।

উৎ​সবে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ফরিদুর রেজা সাগর ও কনা রেজা
৫৭তম এশিয়া–প্যাসিফিক চলচ্চিত্র উৎ​সবে আয়োজক আর পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ফরিদুর রেজা সাগর, কনা রেজা ও গোলাম রাব্বানী বিপ্লব

বাংলাদেশসহ এই উৎ​সবে আরও অংশ নিয়েছে ভারত, নেপাল, জাপান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া,  অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপাইন,  শ্রীলঙ্কা ও মঙ্গোলিয়া।

গত ২৮ জুলাই শুক্রবার নমপেনের গার্ডেন সিটি হোটেলে তিন দিনের এই উৎ​সব শুরু হয়। উৎ​সবের শেষ দিন গতকাল ৩০ জুলাই রোববার কম্বোডিয়ার মিনিস্ট্রি অব ইনফরমেশনের সেক্রেটারি অব স্টেট চে চ্যানবোরিবো পুরস্কার বিতরণীর অনুষ্ঠান উদ্বোধন করেন।

‘অজ্ঞাতনামা’ ছবির পোস্টার
‘অজ্ঞাতনামা’ ছবির পোস্টার

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অজ্ঞাতনামাইমপ্রেস টেলিফিল্মতৌকীর আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT