চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কম্পিউটার, ড্রোনে আর্জেন্টিনার সমাধান হবে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ২৩, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনা রাশিয়ার বিমানে চাপার আগে তিনি ছিলেন কঠোর সমালোচক। পরে বলেছেন মেসিদের তাঁতিয়ে দিতেই কড়া সমালোচনা করেছিলেন। মেসিরা যখন আইসল্যান্ডের সঙ্গে ড্র করে বসল, তখনও ডিয়েগো ম্যারাডোনা আশাবাদী। বলেছেন- হবে, সামনে হবে! কিন্তু ক্রোয়েশিয়া বিপর্যয়ের পর এই কিংবদন্তি আর ভরসা খুঁজে পাচ্ছে না!

আর্জেন্টিনা একেবারে খাদের কিনারায়। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেই কেবল হবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপসঙ্গীদের ম্যাচের দিকেও। এমন করুণ দশায় পৌঁছানোর জন্য কোচ হোর্হে সাম্পাওলির দিকেই সমালোচনার তীরটা তাক করেছেন ম্যারাডোনা।

‘মানুষ এখনও বিশ্বাস করে সাম্পাওলি সমস্যাগুলোর সমাধান করতে যাচ্ছেন কম্পিউটার, ড্রোন অথবা ১৪ জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে। অথচ আর্জেন্টিনা জানেই না তারা কিসের জন্য খেলছে, তাদের হাতে কোনো সমাধানও নেই। মিডফিল্ডে নেই, ডিফেন্সে কিংবা আক্রমণেও নেই।’

আলবিসেলেস্তেদের খেলা প্রতি ম্যাচেই ভিআইপি বক্সে থাকছেন ম্যারাডোনা। গলা ফাটাচ্ছেন সমানতালে। কোনো গোলের সুযোগ তৈরি হলে যেমন উত্তেজিত হচ্ছেন, সেটা নষ্ট হলে মুষড়ে পড়ছেন। কখনও নখ কামড়াচ্ছেন, আবার প্রিয় জার্সির বিপর্যয় দেখে কান্না লুকোচ্ছেন দুহাতে মুখ ঢেকে।

দিনশেষে দেখছেন কোথাও সুর-লয়-তাল নেই আর্জেন্টিনার খেলায়। বৃহস্পতিবার দেখলেন, মেসিরা রক্ষণে দেয়াল গড়তে পারছেন না, বল নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, এমনকি কখনও কখনও বলে পা-ই লাগাতে পারছেন না।

সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার ফুটবল সংক্রান্ত কোনকিছুই ঠিকঠাক চলছে না বলেও মনে হচ্ছে ম্যারাডোনার। ধুয়ে দিয়েছেন নিজ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকেও, ‘এফএ এমন লোকদের দ্বারা চলছে, তারা আসলেই ফুটবল সম্পর্কে কোন জ্ঞান রাখে না। তাদের পরিকল্পনার অভাব দলকে এমন অবস্থায় ঠেলে দিয়েছে।’

Reneta

এতকিছুর পরও অবশ্য খেলোয়াড়দের আগলেই রাখছেন ম্যারাডোনা। বিশেষ করে নিজের উত্তরসূরির তকমা পাওয়া লিওনেল মেসির জন্য ঢাল হয়েছেন, যিনি বাজে পারফরম্যান্সের জন্য কঠোর সমালোচনার শিকার হচ্ছেন।

‘আজ সকলেই মেসিকে দোষ দিচ্ছে। আমি বলতে চাই তার যা খেলার সে খেলেছে, এবং সে আরও খেলতে পারত। কিন্তু সতীর্থদের সমস্যার সমাধান করা তার জন্য সত্যিই কঠিন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবিশ্বকাপ সর্বশেষম্যারাডোনারাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT