চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্পিউটারে পর্নোগ্রাফি, ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ কম্পিউটারে পর্নোগ্রাফি রাখার অভিযোগে ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী ডেমিয়েন গ্রিনকে ক্যাবিনেট থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন।

২০০৮ সালে গ্রিনের অফিসের কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়া গিয়েছিল। এ ব্যাপারে তিনি ‘ভুল ও বিভ্রান্তিকর’ বিবৃতি দিয়েছিলেন – এমন অভিযোগে বৃহস্পতিবার তাকে পদত্যাগ করতে বলা হয় বলে বিবিসি জানিয়েছে। ওই সময়ই তিনি উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

এছাড়াও গ্রিন তার আচরণের মধ্য দিয়ে ২০১৫ সালে লেখক, সাংবাদিক ও টোরি অ্যাক্টিভিস্ট কেট মল্টবিকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

Banglabid

এর আগে চলমান তদন্তের অধীনে জিজ্ঞাসাবাদে ডেমিয়েন গ্রিন বলেছিলেন, ২০১৫ সালে তিনি মল্টবির প্রতি কোনো অশোভন আচরণ বা ইঙ্গিত করেননি। একই সঙ্গে ২০০৮ সালে তার কমন্স অফিস থেকে সরিয়ে নেয়া কম্পিউটারে পর্নোগ্রাফি ডাউনলোড এবং দেখার াভিযোগও অস্বীকার করেছিলেন তিনি।

গ্রিন টেরেসা মে’র খুবই কাছের একজন মানুষ ছিলেন। কিন্তু মিথ্যা তথ্য দেয়ার কথা জানার পর তাকে চলে যেতে বলা ছাড়া আর কোনো উপায় ছিল না প্রধানমন্ত্রীর কাছে। বিশেষজ্ঞরা মনে করছেন। এমন একজন কাছের বন্ধুকে অপসারণের মধ্য দিয়ে মে রাজনৈতিকভাবে কিছুটা হলেও একা হয়ে পড়লেন।

লিখিত বক্তব্যে টেরেসা মে ডেমিয়েন গ্রিনের প্রস্থানে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, উপ-প্রধানমন্ত্রী গ্রিনের কর্মকাণ্ড একজন ক্যাবিনেট মন্ত্রীর কাছ থেকে কাঙ্ক্ষিত মান ধরে রাখতে পারেনি।

Reneta

৬১ বছর বয়সী ডেমিয়েন গ্রিনের বাধ্যতামূলক পদত্যাগের মধ্য দিয়ে গত দুই মাসে তিনজন ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটল। গত নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন এবং আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের মন্ত্রী প্রীতি প্যাটেল পদত্যাগ করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্নোগ্রাফিব্রিটিশ মন্ত্রীর পদত্যাগযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন বছরের সূর্য উৎসব এবার ঠাকুরগাঁয়ে

পরবর্তী

২৫ বছর ফ্রিজে রাখা মানবভ্রুণের জন্ম

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ বছর ফ্রিজে রাখা মানবভ্রুণের জন্ম

বাংলাদেশি শিক্ষার্থী কোরিয়ায় রিসার্চ প্রফেসর হিসেবে নিয়োগ পেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে চাকরি হয় না, কোরিয়ায় গিয়ে রিসার্চ প্রফেসর

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT