চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিটিতে থাকলে জয় দলেরও সম্পদ হবেন: মোহাম্মদ নাসিম

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:২১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কাউন্সিল যদি আগামী কমিটিতে স্থান দেয় তবে তিনি দেশের মতো দলেরও সম্পদ হবেন। মোহাম্মদ নাসিম জানান, সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন যত এগিয়ে আসছে ততোই ব্যস্ত হয়ে পড়ছে সম্মেলনকে সফল করতে গঠিত বিভিন্ন কমিটি-উপকমিটি। এরই ধারাবাহিকতায় অভ্যর্থনা উপ-পরিষদের বৈঠক হয় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে।

উপ-পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেন, বিভিন্ন দেশের যেসব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের বেশিরভাগই সম্মেলনে প্রতিনিধি পাঠাচ্ছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালে সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করতে যাচ্ছি। সংবিধান অনুযায়ী সেই নির্বাচন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে। সেই নির্বাচনে প্রস্তুতির জন্য দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এবারের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরইমধ্যে সজীব ওয়াজেদ জয়কে কাউন্সিলর করেছে রংপুর জেলা আওয়ামী লীগ। তাই সাংবাদিকদের প্রশ্ন ছিলো সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের আগামী কেন্দ্রীয় কমিটিতে দেখা যাবে কিনা?

মোহাম্মদ নাসিম বলেন, আমি মনে করি জয় হচ্ছে দেশের সম্পদ। দল যদি তাকে উপযুক্ত মর্যাদা দেয় তাহলে তিনি দলের সম্পদ হবেন।

Reneta

সম্মেলনে বিএনপিকে দাওয়াত হবে উল্লেখ করে তিনি বলেন, ভারতের সমস্ত প্রধান দলগুলোকে আমরা দাওয়াত দিয়েছি। এমনকি আঞ্চলিক দলগুলোকেও দাওয়াত দিয়েছি।

আওয়ামী লীগের এবারের সম্মেলনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিমা বিসর্জনে দুর্গোৎসবের সমাপ্তি

পরবর্তী

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

পরবর্তী

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

ঝড় বৃষ্টির কারণে পণ্ড হওয়ার শঙ্কায় চট্টগ্রাম ম্যাচ

সর্বশেষ

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT