চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিকস নিয়ে মিউজিক ভিডিও করব : মিনার রহমান

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
২:১৭ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
মিনার রহমান

মিনার রহমান

মিনার রহমান। একাধারে তিনি শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সংগীত পরিচালক ও কার্টুনিস্ট। ২০০৮ সালে সংগীতে ক্যারিয়ার শুরু করে এখনও সমান জনপ্রিয়তায় এগিয়ে চলেছেন তরুণ প্রজন্মের গান করা এই শিল্পী। সমসাময়িক কাজ ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন : সম্প্রতি প্রকাশিত ‘ঝুম’ গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

গানটি লেখার পর মিউজিক ভিডিওর নির্মাতা তানিম রহমান অংশুর কাছে দেই। তখনই তিনি বলেছিলেন, এটি একটি ভিন্ন মাত্রায় কাজ হতে যাচ্ছে। প্রত্যাশা ছিল গানটি নিয়ে। কিন্তু এতটা জনপ্রিয় হবে, ভাবিনি। সত্যি ভালো লাগছে।

চ্যানেল আই অনলাইন :ইউটিউবে এই গানের ভিডিওর দর্শক কোটি ছাড়িয়েছে। আপনার নিজের কাছে কেমন লাগছে?

অসাধারণ। এটা শুধু আমার একার অর্জন নয়, পুরো বাংলা গানের। যারা বলে বাংলা গানের শ্রোতা-দর্শক কম, তাদের জন্য ‘ঝুম’ গানটি অন্যতম উদাহরণ।

চ্যানেল আই অনলাইন : নতুন গানের কোনো খবর আছে?

Reneta

আগামী শুক্রবার ‘তা জানি না’ নামের একটি গান প্রকাশ হবে ইউটিউবে। ‘ঝুম’ গানের মতো এটিও আমার লেখা, সুর এবং সংগীত পরিচালনা। মিউজিক অ্যারেঞ্জমেন্টে আছেন সাজিদ সরকার। এই মিউজিক ভিডিওটিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানটি মানুষের ইগো নিয়ে লেখা। এই গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে চট্টগ্রামে। আশা করছি, আমার আগের গানগুলোর মতো এই গানটিও সবাই ভালোভাবে গ্রহণ করবে। ১০ মার্চ ‘কারণে অকারণে’ নামের আরও একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করব। এর আগে গানটির লিরিক্যল ভিডিও দিয়েছিলাম ইউটিউবে। দারুণ সাড়া পেয়েছিলাম।

‘ঝুম’ গানের ছবি

চ্যানেল আই অনলাইন : নতুন অ্যালবাম করবেন কবে?

আপাতত অ্যালবাম প্রকাশের ভাবনা নেই। পহেলা বৈশাখের আগে ৫টি গানের মিউজিক ভিডিও প্রকাশের ইচ্ছা আছে। তারপর সিদ্ধান্ত নেব অ্যালবাম করব কী না।

চ্যানেল আই অনলাইন : ডিজিটাল পদ্ধতিতে গান প্রকাশ করছেন। মাধ্যমটি কেমন লাগছে?

সময়ের ব্যবধানে সব কিছু বদলায়। গানের মাধ্যমও এর ব্যতিক্রম নয়। সর্বশেষ মুঠোফোনে চলে এসেছে গান। ইউটিউবে মানুষ গান শুনছে হরহামেশা। এমন না হলে আমরা বিশ্ব সংগীতের সঙ্গে তাল মেলাতে পারব না।

চ্যানেল আই অনলাইন : অনেকেই বলেন, মিনার গান করেন তরুণ প্রজন্মের জন্য।

ঠিক তা নয়। আমার ‘সাদা’ গানটি প্রথমে তরুণ প্রজন্ম শুনলেও পরে কিন্তু বড়দের​ মাঝেও গানটি ছড়িয়ে যায়। আবার ‘আহারে’ গানটিতেও তা–ই হয়েছে। তবে এটা ঠিক, আমার গানের প্রথম শ্রোতা-দর্শক তরুণরাই। তারা আমার গানের সঙ্গে একাত্ম হতে পারে। এটা আমার স্বার্থকতা।

চ্যানেল আই অনলাইন : কার্টুনিস্ট মিনার রহমানের খবর কী?

‘উন্মাদ’ ম্যাগাজিনে কার্টুনিস্ট হিসেবে অনেক বছর কাজ করছি। কার্টুন আঁকা আমার কাছে নেশার মতো। বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় ২০১৩ সালে আমার একটি কমিকসের বই প্রকাশিত হয়। এই বইয়ে আমার তৈরি চরিত্রের নাম ছিল গাবলু। এ বছর মাঝামাঝি কমিকসের (কার্টুন) ওপর একটি মিউজিক ভিডিওর অ্যালবাম বের করার ইচ্ছা আছে। অ্যালবামের নাম দিয়েছি ‘সময়’। এখন এর কাজ চলছে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: মিনার রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT