চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিউনিটি রেডিও গবেষণায় চবি শিক্ষকের কৃতিত্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ন ২৮, আগস্ট ২০১৯
শিক্ষা
A A

কমিউনিটি রেডিও গবেষণায় আরো একধাপ এগুলো বাংলাদেশ। বাংলাদেশের সমাজের প্রান্তিক মানুষের কাছে কমিউনিটি রেডিওর প্রয়োজনীয়তা এবং দুর্গম অঞ্চলে বার্তা প্রদানের ক্ষেত্রে নানাবিধ নতুন বিদ্যায়তনিক ও তাত্ত্বিক ব্যাখ্যা সামনে এসেছে।

সম্প্রতি কমিউনিটি রেডিও নিয়ে ভারত-বাংলাদেশ বিদ্যায়তনিক গবেষণায় এই সাফল্যের পালক যুক্ত হয়েছে বাংলাদেশের একজন অধ্যাপকের নামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট উন্নয়ন যোগাযোগ গবেষক ড. সহিদ উল্যাহ (লিপন)।

ভারতের আসাম রাজ্যের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. অংকুরণ দত্ত এই গবেষণাগ্রন্থটির যৌথ সম্পাদনায় রয়েছেন।

১৫টি মৌলিক প্রবন্ধ সংবলিত গ্রন্থটির প্রকাশক ভারতের প্রখ্যাত গবেষণা প্রকাশনা সংস্থা এ আরএমটি সাউথ এশিয়া পাবলিকেশন। ২৯৮ পৃষ্ঠার এ গবেষণা গ্রন্থটির প্রশংসা করে পাঠ প্রতিক্রিয়া দিয়েছেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মৃদুল হাজারিকা এবং কানাডার কমনওয়েলথ অফ লার্নিং-এর এডুকেশন স্পেশালিস্ট ড. সঞ্জয় মিশ্র।

‘Invisible Waves, Visible Changes: Community Radio Movement in Bangladesh’ শিরোনামে ভারতের আসামের গৌহাটি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই অধ্যাপক-গবেষকের সম্পাদিত গবেষণাটি আন্তর্জাতিক প্রকাশনা হিসেবে স্থান করে নিয়েছে।

এ উপলক্ষে ২৮ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনাড়ম্বরভাবে ‘পুস্তক হস্তান্তর’ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত অধ্যাপক ড. সহিদ উল্যাহ তার গবেষণাকর্ম ও গ্রন্থ সম্পাদনায় বিভাগ এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Reneta

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের সাংবাদিকতা ও উন্নয়ন যোগাযোগের মৌলিক গবেষণায় ড. সহিদ উল্যাহর এই নবতর সংযোজন শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার-উন্মোচন করবে। এসময় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি, সহযোগী অধ্যাপক ও গবেষণা গ্রন্থের অন্যতম প্রবন্ধকার মোরশেদুল ইসলাম, সহকারী অধ্যাপক রেজাউল করিম ও রাজীব নন্দী।

প্রসঙ্গত, কমিউনিটি রেডিও হচ্ছে স্থানীয় ছোট্ট বেতার কেন্দ্র। বাংলাদেশের গ্রামীণ এলাকায় একটি নির্দিষ্ট ভৌগলিক সীমারেখার মধ্যে এর সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অধ্যাপক সহিদ উল্যাহ দীর্ঘদিন বাংলাদেশের উন্নয়ন যোগাযোগ ও কমিউনিটি রেডিও নিয়ে গবেষণা করে আসছেন। তার সম্পাদিত একাধিক মৌলিক গবেষণা জাতীয় ও আন্তর্জাতিক বিদ্যায়তনিক সাময়িকী (জার্নাল) ও গ্রন্থে প্রকাশিত এবং প্রশংসিত হয়েছে।

বাংলাদেশের উপকূলীয় জনগণের মাঝে কমিউনিটি রেডিওর প্রসার ও জনপ্রিয়তা লাভে এই গবেষণাগ্রন্থটি বাংলাদেশ-ভারতে পাঠকপ্রিয়তা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়াও গ্রামীণ-প্রান্তিক এলাকায় সচেতনতা বাড়াতে এবং উন্নয়নে গবেষণাগ্রন্থটি কাজে আসলে গবেষণার প্রসার হবে বলে মনে করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: কমিউনিটি রেডিও
শেয়ারTweetPin

সর্বশেষ

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT