চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ড জিতলো রেডিও নলতা, বিক্রমপুর ও পল্লীকণ্ঠ

নাসিমুল শুভনাসিমুল শুভ
৪:০১ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বাল্য বিয়ে রোধ ও কৃষি , স্বাস্থ্য বিষয়ে সচেতন করে এবং দুর্যোগের পূর্বাভাস ও করণীয় সম্পর্কে বেতার বার্তা দিয়ে দেশের তিনটি কমিউনিটি রেডিও জার্মানিভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা ডয়চে ভেলে অ্যাকাডেমির ‘বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ড’ পেয়েছে।

দেশের ১৭টি কমিউনিটি রেডিওর মধ্য থেকে সাতক্ষীরার রেডিও নলতা, মুন্সিগঞ্জের রেডিও বিক্রমপুর এবং মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

রোববার চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কন্টেন্ট আদান-প্রদান, জাতীয় গণমাধ্যমে কমিউনিটি রেডিও ও বেস্ট প্রোগ্রাম, তিনটি ক্যাটাগরিতে এই কমিউনিটি রেডিও তিনটিকে পুরস্কৃত করা হয়। জুরিদের বিবেচনায় বিশেষ অ্যাওয়ার্ড পায় রেডিও নাফ ও রেডিও চিলমারি।

দেশের প্রত্যন্ত জনপদের কথা প্রচার করা কমিউনিটি রেডিওর তরুণ কর্মীদের পেশাদার হিসেবে গড়ে তুলতে এবং তৃণমূলের বার্তা দেশের মূলধারার গণমাধ্যমে আরও বেশি তুলে ধরতেই এই অ্যাওয়ার্ড বলে জানান সংশ্লিষ্টরা।

ডয়চে ভেলের এশিয়া প্রধান মিশায়েল হাউজেন

ডয়চে ভেলের এশিয়া প্রধান মিশায়েল হাউজেন বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমের সার্বিক উন্নয়নের জন্য কমিউনিটি রেডিও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডয়চে ভেলে নিজে সমৃদ্ধ হতে এবং এই দেশের কমিউনিটি রেডিও পরিসরকে সমৃদ্ধ করতে এই গণমাধ্যম ধারার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। কমিউনিটি রেডিও তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণক্ষেত্র হিসেবে পেশাদার সাংবাদিক তৈরি করতে পারে।’

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক মো. মাসুদ বলেন, ‘কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হতে পারা চ্যানেল আইয়ের জন্যও গৌরবের। এই অ্যাওয়ার্ড মূলধারার মিডিয়ার সঙ্গে কমিউনিটি রেডিওর সেতুবন্ধনকে উৎসাহিত করবে বলে মনে করি।’

Reneta

কমিউনিটি রেডিওকে তৃণমূলের কণ্ঠস্বর বলে মনে করেন বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিয়েট্রিস কালদুন।

ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিয়েট্রিস কালদুন

তিনি বলেন, ‘কমিউনিটি রেডিও দিয়ে দেশের নানা প্রান্তের মানুষের কথা উঠে আসে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, স্বল্প বাজেটে এসব কমিউনিটি রেডিও চালানো হয়। এই কষ্টসাধ্য কাজটিই করছেন তরুণরা। ইউনেস্কো তথ্য প্রবাহে বিশ্বাস করে, কমিউনিটি রেডিও আঞ্চলিক তথ্য প্রবাহের নির্ভরযোগ্য মাধ্যম।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল

তিনি বলেন, ‘দুর্যোগের মতো জরুরি মুহূর্তে কমিউনিটি রেডিওর অবদানের কথা জানা আছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বাংলাদেশ বেতার পৌঁছাতে পারছে না সেখানে বেতারে জনগণের ভরসা কমিউনিটি রেডিও। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ রেডিও তাদের সরাসরি পৃষ্ঠপোষকতা করতে পারছে না। এরপরও তারা প্রতিনিয়ত জনসচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করছে,দুর্যোগে সারারাত সম্প্রচারের মাধ্যমে জনগণের পাশে থাকছে, জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে চ্যানেল আই-রেডিও ভূমি এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেয়া হবে। দেশের সব কমিউনিটি রেডিওর বার্তা দেশব্যাপী প্রচার করতে এই অনুষ্ঠানে ডয়চে ভেলের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে রেডিও ভূমি।


দেশের কমিউনিটি রেডিওর প্রতিনিধিরা ছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য চ্যানেল টোয়েন্টি ফোরের যুগ্ম বার্তা সম্পাদক আমীন আল রশীদ, ডয়চে ভেলে’র কনসালটেন্ট লুৎফা আহমেদ, রেডিও ভূমি’র স্টেশন চীফ শামস সুমন প্রমুখ।

ছবি: জাকির সবুজ

Jui  Banner Campaign
ট্যাগ: কমিউনিটি রেডিওচ্যানেল আইডয়চে ভেলেরেডিও ভূমি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT